সংগৃহীত ছবি
শিক্ষা

বিভাগ সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জিসান নজরুল, ইবি : সেশনজট নিরসন ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী।

আরও পড়ুন : ‘সময় বলে দেবে’ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা

শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। এসময় তারা দাবি সম্বলিত বিভিন্ন ধরনের স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে প্রশাসন ও বিভাগের শিক্ষকরা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- নির্দিষ্ট রুটিন প্রনয়ণ এবং প্রতিটি কোর্সের নূন্যতম ক্লাস নেওয়া, সেশনজট নিরসনে তিন মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত অতিথি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া, পর্যাপ্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা করা, সেমিনার লাইব্রেরী বরাদ্দ, সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে ইনকোর্স পরীক্ষা নিয়ে নম্বর প্রকাশ করা, বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে সমাজকল্যাণ বিভাগের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া, প্রতি বছর শিক্ষাসফরে বিভাগের অর্থায়ন থাকতে হবে এবং আন্দোলনের পরে কোনো শিক্ষার্থীর উপর যেন এর প্রভাব না পড়ে সে বিষয়টি নিশ্চিত করা। এদিকে দ্রুত সময়ের মধ্যে তাদের সকল সমস্যা সমাধান করা হবে মর্মে শিক্ষার্থীদের দেওয়া একটি পত্রে স্বাক্ষর করেন বিভাগের সভাপতি।

আরও পড়ুন : নির্বাচন হলে সংকট কেটে যাবে

সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিভাগের শিক্ষকরা শ্রেণিকক্ষ না থাকার অযুহাতে ঠিকমতো ক্লাস নেয় না, পর্যাপ্ত ক্লাস না নিয়েই কোর্স সম্পন্ন করে, রেজাল্ট দিতে দেরি করে এবং এসব বিষয় নিয়ে কথা বললে শিক্ষার্থীদের নম্বর কমিয়ে দেন। তারা আরো বলেন, আমাদেরকে অনেক আশ্বাস দিয়েও প্রশাসন কথা রাখেনি। আমরা আজ বাধ্য হয়েই মাঠে নেমেছি। আমাদের সাতটি ব্যাচের পাঁচ শতাধিক শিক্ষার্থীর জন্য মাত্র একটা ক্লাসরুম। এমনকি এই সাতটি ব্যাচের জন্য মাত্র তিনজন শিক্ষক রয়েছে। তাই আমরা সেশনজটের কবলে পড়ে ধুকছি। কিন্তু প্রশাসনের এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেই। আমরা অতিদ্রুত আমাদের সকল সমস্যার সমাধান চাই।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীরা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে। আশা করছি, খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা সকল সংকট কাটিয়ে উঠতে পারবো।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আজ থেকেই তাদের সকল দাবি পূরণে কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব বিভাগের সকল সমস্যা সমাধান হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা