মিশরে অনন্ত-বর্ষা
বিনোদন

মিশরে অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক: মিশরের কায়রোতে আজ শুরু হয়েছে ৩৮ তম আলেকজান্দ্রিয়া মেডিটেরেনিয়ান কান্ট্রিজ ফিল্ম ফেস্টিভ্যাল। অফিশিয়ালি আমন্ত্রিত হয়ে এই ফেস্টিভ্যালে যোগ দিতে মিশর গিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি অনন্ত জলিল-আফিয়া নুসরাত বর্ষা। উৎসবে অংশ নিতে ৪ অক্টোবর ঢাকা ত্যাগ করেছেন অনন্ত-বর্ষা।

আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

অনন্ত জলিল বলেন, ‘আমরা চাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সিনেমা পৌঁছে দিতে। মালয়েশিয়াতে আমাদের সিনেমা সফলতা পেয়েছে, এটি আপনারা দেখেছেন। মিশরের বেশ কয়েকজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালকদের সঙ্গে বৈঠকের কথা আছে। তাদের সঙ্গে কোনো কাজের পরিকল্পনাও হতে পারে। দোয়া করবেন আমাদের জন্য। মিশর থেকে আমন্ত্রণ, সত্যি একটি বড় পাওয়া।’

মিশরের সংস্কৃতি মন্ত্রণালয় ও আলেকজান্দ্রিয়া প্রশাসনের যৌথ আয়োজনে দেশটির রাজধানী কায়রোতে এ উৎসবের আসর বসেছে। সেখানে বাংলাদেশ থেকে ‘দিন: দ্য ডে’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা। আগামী ১০ অক্টোবর পর্দা নামবে এই উৎসবের।

আরও পড়ুন: সাজেকে যানচলাচল স্বাভাবিক

অনন্ত-বর্ষা জুটির ‘দিন: দ্য ডে’ সিনেমা গত কোরবানি ঈদে বাংলাদেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পায়। এরপর মালয়েশিয়াতে প্রদর্শিত হয় এটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা