ফেস্টিভ্যাল
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হমলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি মিউজিক ফেস্টিভ্যালে গোলাগুলির ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন : সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সোমবার (১৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে জর্জ শহরের কাছে ক্যাম্পগ্রাউন্ডে শনিবার রাতে ইলেকট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন কাছাকাছি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে।

আরও পড়ুন : গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে

স্থানীয় সময় গত শনিবার রাত ৮টা ২৫ মিনিটে পুলিশের কাছে গুলি চালানোর রিপোর্ট আসে। গ্রান্ট কাউন্টি শেরিফের অফিসের মতে, ওয়াশিংটনের জর্জ অ্যাম্ফিথিয়েটারের কাছে ক্যাম্পগ্রাউন্ডে গুলি চালানোর ওই ঘটনা ঘটে।

শেরিফের অফিসের মুখপাত্র কাইল ফোরম্যান জানিয়েছেন, কর্মকর্তারা সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করার আগেই সে ঘটনাস্থল থেকে চলে যায়। তিনি বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি ভিড়ের মধ্যে ‘এলোমেলোভাবে’ গুলি চালিয়ে পালিয়ে যায় এবং পরে তাকে হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন : চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

তিনি আরও জানান, জর্জ অ্যাম্ফিথিয়েটারে সেই সময়ে বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ড নামে একটি সংস্থার দুই দিনের সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছিল এবং ক্যাম্পগ্রাউন্ডটি ঘটনাস্থল থেকে কয়েকশ গজ দূরে অবস্থিত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা