বিনোদন

শাকিবের সিনেমা থেকে বুবলী-পূজা বাদ!

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির তরুণ নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারকা অভিনেতা শাকিব খান। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে রাফি নিজেই প্রকাশ করেছেন এই খবর।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

তবে নির্মাতা রায়হান রাফি নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিতে নায়িকা হিসেবে শবনম বুবলী এবং পূজা চেরির কেউ থাকছেন না। আসছেন নতুন নায়িকা।

নতুন ছবিতে ছবিতে নায়িকা কে থাকছেন জানতে চাইলে রাফি বলেন, ‘একদম নতুন কাউকে দেখা যাবে। তবে সেটা সবার জন্য চমকও বলতে পারেন। আপাতত তাই নায়িকার বিষয়টা কাউকে জানাতে চাচ্ছি না।’

আরও পড়ুন: দুই লাখ নতুন সেনা পেল রাশিয়া

প্রযোজক টপি খান জানান, সব ঠিক থাকলে সিনেমাটির শুট শুরু হবে নভেম্বরে শেষ বা ডিসেম্বরের শুরুতে। ২০২৩ সালের যেকোনো একটি ঈদে ছবিটি মুক্তি পাবে।

এদিকে, অপু বিশ্বাসের পর শবনম বুবলীর সন্তানকেও বাবার স্বীকৃতি দিয়েছেন শাকিব খান। এছাড়া শাকিব খানের সঙ্গে তার বিয়ের তারিখও প্রকাশ করেছেন বুবলী। তবে বিয়ের কাবিনামা এখনও অপ্রকাশিত।

আরও পড়ুন: র‌্যাব পরিচয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই

শাকিব-বুবলী-সন্তান ইস্যু সামনে আসার সঙ্গে সঙ্গে পূজা চেরির সঙ্গে শাকিবের প্রেমের বিষয়টিও চর্চিত হতে থাকে। নানা রটনা-ঘটনা আসতে থাকে আলোচনায়। এই পরিস্থিতে শাকিবের সঙ্গে প্রেমের বিষয়টিও অস্বীকার করেন পূজা। জানান, এগুলো গুজব। এক শ্রেণির মানুষের বানানো গল্প।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা