‘দ্য কপিল শর্মা শো’
বিনোদন

ফিরছেন কপিল শর্মা

সান নিউজ ডেস্ক: ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। দেশটির অন্যতম জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। এই অনুষ্ঠানের প্রাণভোমরা এ তারকা। এছাড়াও আরও কয়েকজন কমেডিয়ান অনুষ্ঠানটিতে অংশ নেন। দর্শকদের বিনোদিত করেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মাঝে কয়েক মাস অনুষ্ঠানটির প্রচার বন্ধ ছিল। কারণ কপিল শর্মা তার টিম নিয়ে ছিলেন ইউরোপ ট্যুরে। সেখানে বিভিন্ন দেশে লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

তবে দর্শকের জন্য সুখবর হলো, কপিল শর্মা ফিরছেন তার চেনা জগতে। শিগগিরই প্রচার হতে যাচ্ছে ‘কপিল শর্মা শো’র নতুন সিজন। তিনি নিজেই এর ইঙ্গিত দিয়েছেন।

রোববার (২১ আগস্ট) নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন কপিল শর্মা। সেই সঙ্গে লেখেন, ‘নতুন সিজন, নতুন লুক’। হ্যাশট্যাগ হিসেবে লেখা ‘কামিং সুন’। এটা দেখেই ভক্তদের বুঝতে বাকি রইল না, কপিল শর্মা শো আবারও আসছে তাদের হাসির ফোয়ারায় ভাসাতে। যদিও নির্দিষ্ট তারিখ-সময় এখনো জানা যায়নি।

‘দ্য কপিল শর্মা শো’র অন্যতম সদস্য অর্চনা পুরাণ সিং। নতুন সিজনের ইঙ্গিত তিনিও কিছুদিন আগে দিয়েছিলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানান, অনুষ্ঠানের প্রোমো ভিডিউর শুটিং করছেন।

আরও পড়ুন: গ্রেফতার হতে পারেন ইমরান খান!

তখন অর্চনা বলেছিএলন, “বলুন তো আজ আমি কোথায় শুটিং করছি। ‘দ্য কপিল শর্মা শো’র নতুন সিজনের। জানি, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শিগগিরি আমরা ফিরছি। আজ ছিল প্রোমোর শুটিং। আমাদের কুশীলবদের পোস্ট ও স্টোরির মাধ্যমে বিস্তারিত জানতে অপেক্ষায় থাকুন। এতদিন পরে আপনাদের কাছে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত।”

প্রসঙ্গত, ‘দ্য কপিল শর্মা শো’ দিয়ে ভারতীয় টেলিভিশন জগতে রাজত্ব করছেন কপিল। কমেডিভিত্তিক এই অনুষ্ঠানের জনপ্রিয়তা ভারত ছাড়িয়ে অন্যান্য দেশেও ব্যাপক। কিছুদিন আগেই অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের প্রচার শেষ হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা