নিপুণের র আজ
বিনোদন

নিপুণের মামলার শুনানি আজ

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে করা আদালত অবমাননার অভিযোগটি শুনানির জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা দরকার

রোববার (২১ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।এর আগে এ বিষয়ে গত ৬ জুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে নতুন দিন ঠিক করা হয়। তারই ধারাবাহিকতায় শুনানির জন্য তালিকায় ওঠে মামলাটি।

এর আগে ২৩ মে শুনানি ৫ জুন পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ। ওই সময় জায়েদ খানের পক্ষে আইনজীবী ছিলেন আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথী। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান।

পরবর্তীতে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ২৫ এপ্রিলে দেওয়া এক আদেশে শুনানি ২৩ মে পর্যন্ত মুলতবি করেন। এমতাবস্থায় নির্ধারিত দিনে মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় আসলে আদালত শুনানির দিন পিছিয়ে দেন। গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হয়, ফলাফল ঘোষণা করা হয় ২৯ জানুয়ারি। এতে ইলিয়াস কাঞ্চন সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকেই জায়েদকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন নিপুণ।

নির্বাচনী ফল ঘোষণায় কারচুপির অভিযোগ আনেন নিপুণ। এরপর ওই ফল বাতিল চেয়ে আপিল বোর্ডের কাছে আবেদন করেন তিনি। এ আবেদনের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি আপিল বোর্ড গঠন করে সমাজ সেবা অধিদপ্তর। ওই আপিল বোর্ড গত ৫ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

এরপর ইলিয়াস কাঞ্চন ও নিপুণ শপথ নেওয়ার মাধ্যমে সমিতির দায়িত্বে বসেন। এ অবস্থায় হাইকোর্টে রিট করেন জায়েদ খান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন ও রুল জারি করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ।

গত ৯ ফেব্রুয়ারি চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। আদালতের এ আদেশের পর সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ। এরপরই তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। পরবর্তীতে আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চ গত ১৪ ফেব্রুয়ারি চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখে আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২ মার্চ হাইকোর্ট এক রায়ে সাধারণ সম্পাদক হিসেবে অভিনেতা জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন।

এ রায়ের পর ওই রাতেই সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন জায়েদ খান। এরপর নিপুণ আক্তারের করা আবেদনে আপিল বিভাগের চেম্বারজজ আদালতের বিচারপতি গত ৬ মার্চ হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।

এছাড়া নিপুণের আবেদনের ওপর ৪ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। ওই আদেশের পর ওইদিনই সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ। এ কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন জায়েদ খান, যা আপিল বিভাগে বিচারাধীন। গত ২৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলা করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম।

আরও পড়ুন : ইমরান খানের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিষেধাজ্ঞা থাকার পরও নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চেয়ারে বসছেন ও কার্যক্রম চালাচ্ছেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কারণে নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা