উরফিকে ধর্ষণের হুমকি, পাঞ্জাবি অভিনেতা গ্রেফতার
বিনোদন
উরফিকে ধর্ষণের হুমকি!

পাঞ্জাবি অভিনেতা গ্রেফতার

বিনোদন ডেস্ক : বিগ বস খ্যাত বলিউডের আলোচিত-সমালোচিত সাহসী, হট এবং কিউট জনপ্রিয় মডেল ও ভাইরাল অভিনেত্রী উরফি জাভেদ খোলামেলা ফটোশুট ও উদ্ভট পোশাকের জন্য নিয়মিত সংবাদের শিরোনামে থাকেন।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত

খোদ ভারতে এই সাহসী ভাইরাল অভিনেত্রী উরফি জাভেদকে এবার ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল।

বলিপাড়ার এই মডেলের কপালে অধিকাংশ সময়ই সমালোচনাই জোটে। তবে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না নীতিতে বিশ্বাসে উরফি নিন্দুকের নিন্দা নয়, বরং নিজের ইচ্ছাকেই প্রাধান্য দেন।

জানা যায়, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে এক পাঞ্জাবি অভিনেতা তাঁকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন। অবশেষে সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

আরও পড়ুন : সুদানে ভয়াবহ বন্যায় নিহত ৭৭

জনপ্রিয় মডেল উরফি জাভেদ বিগত কয়েকমাস ধরেই সোশ্যাল মিডিয়ার ভীষণ চর্চিত। দীর্ঘদিন ধরেই নাকি এই ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি।

গত সোমবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছিলেন এই উঠতি মডেল। এমনকী সেই ব্যক্তির ছবিও শেয়ার করেছেন উরফি।

উরফি সেই পোস্টে লিখেছিলেন, গোরেগাঁও পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছি। এরপর তিনি প্রশ্ন তোলেন, অভিযোগ পাওয়ার পরেও মুম্বাই পুলিশ কেন সেই ব্যক্তিকে গ্রেফতার করেনি?

তবে এই ঘটনার ২৪ ঘণ্টার পরেই উরফি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

এই ঘটনার প্রেক্ষিতে উরফি বলেন, দীর্ঘদিন ধরে এক পাঞ্জাবি অভিনেতা তাঁকে ক্রমাগত হুমকি দিচ্ছিলেন। বলা হচ্ছে, ভিডিও সেক্স না করলে ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হবে।

এ ভাইরাল অভিনেত্রী বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পরেও কোন লাভ হয়নি বলে হতাশাও প্রকাশ করেছিলেন। এরপরে উরফি জানান, ২ বছর আগেও আমি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট করেছিলাম, যে পোস্টটি এখনও আমার সোশ্যাল মিডিয়ায় রয়েছে।

এই ব্যক্তি আমার ছবি অশ্লীলভাবে বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিডিও সেক্সের প্রস্তাব দিয়েছিল।

আরও পড়ুন : বক্তব্য অন্যভাবে উপস্থাপন করলে দুঃখ লাগে

অবশেষে মুম্বাই পুলিশের হাতে ওই ব্যক্তি গ্রেফতার হওয়ার পর উরফি জানান, ‘এই লোকটি সমগ্র সমাজ এবং মহিলাদের জন্যই ক্ষতিকর। এর বাঁচার কোনও অধিকারই নেই।

পুলিশ কী পদক্ষেপ নেবে জানি না, তবে এই লোকটি পাঞ্জাব ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিব্যি কাজ করে বেড়াচ্ছে।’

আজ উরফি এই ঘটনা পোস্ট করার পরই তাঁর পাশে দাঁড়িয়েছেন আর এক বলিউড তারকা রাখি সাওয়ান্ত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা