বিনোদন

অনন্ত জলিলের বিরুদ্ধে হুমকি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ‘দিন দ্য ডে’ সিনেমার পরিচালক-প্রযোজক মুর্তজা আতাশ জমজম।

আরও পড়ুন: ‘ব্যানানা রিপাবলিকে’ রূপ নিচ্ছে পাকিস্তান

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইনস্টাগ্রাম পোস্টে এই হুমকি দেন ইরানি এ পরিচালক। তার অভিযোগ, ‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে যে চুক্তি হয়েছিল তার কিছুই রাখেননি অনন্ত জলিল।

পোস্টে মুর্তজা আতাশ জমজম বলেন, ‘একটি কারণে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। তা হলো, ইরানি-বাংলাদেশি জনগণের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করা, বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধ সংস্কৃতি বিনিময় করা এবং একে অপরকে আরো ভালোভাবে জানা। আমি বিশ্বাস করি, একমাত্র শিল্পই সর্বজনীন ভাষা; যা দেশের সীমানা অতিক্রম করতে পারে।’

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কিনছে মিয়ানমার

তিনি আরও বলেন, ‘ডে (দিন দ্য ডে) সিনেমা নিয়ে অনন্ত জলিলের সঙ্গে আমাদের যে পরিকল্পনা ও চুক্তি হয়েছিল তার কিছুই বাস্তবায়ন হয়নি। চুক্তি ভঙ্গ করেছেন; দায়িত্ব-প্রতিশ্রুতি রাখেননি। তিনি তার অর্ধেক প্রযোজিত সিনেমাটি নষ্ট করেছেন। আমি সিনেমাটির প্রধান প্রযোজক ছিলাম। কিন্তু পূর্ব পরিকল্পনার বাইরে গিয়ে সিনেমাটির কাজ করেছেন তিনি।’

নির্মাতা মুর্তজা আতাশ জমজম বলেন, ‘বাংলাদেশিদের প্রতি সম্মান রেখে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু এখন তার বিরুদ্ধে মামলা করা ছাড়া আর কোনো পথ নেই। তেহরানের আদালতে মামলা দায়ের করব। তারপর একজন আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে বাংলাদেশের আদালতে মামলা করব।’

আরও পড়ুন: ভক্তদের নামাজ পড়তে বললেন ওমর সানী

তিনি আরও বলেন, ‘আমাদের মূল চুক্তিপত্র ও বাজেট পরিকল্পনা প্রকাশ করব; যাতে এটি সবার কাছে স্পষ্ট হয়। কারণ, এটি সবার জানা প্রয়োজন। বিশেষ করে মিডিয়ার সত্যটা জানা দরকার। এতে করে সত্য ও মিথ্যা বেরিয়ে আসবে।’

পরিচালক মুর্তজা আতাশ জমজম বলেন, ‘গত চার বছরে অনন্তকে অনেকবার বলেছি, ইরানি দলের অর্থ পরিশোধ করার জন্য। এমনকী প্রোডাকশন থেকে ইরানিয়ান টিমকে বাদ দিতেও বলেছি। কিন্তু তিনি কখনো কোনো পদক্ষেপ নেননি। এটি লজ্জাজনক! সত্য প্রকাশের জন্য এখন আইনি পথই একমাত্র ভরসা।’

আরও পড়ুন: হাজারো সেনাকে হত্যা করেছিলেন জিয়া

প্রসঙ্গত, গত ১০ জুলাই বাংলাদেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দিন দ্য ডে’ সিনেমা। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন অনন্ত জলিল। এতে তার বিপরীতে অভিনয় করেন বর্ষা। বাংলাদেশ ছাড়াও সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা