এখন আর গোপনে কিছুই করবো না
বিনোদন

এখন গোপনে কিছুই করবো না

বিনোদন ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশের মাটিতে পা রাখলেন ঢাকাই সিনেমার প্রাণভোমরা জনপ্রিয় অভিনেতা নায়ক শাকিব খান।

আরও পড়ুন : কষ্ট সাময়িক, দুর্দিন চলে যাবে

বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টার পর শাকিব খান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তবৃন্দ।

এ অভিনেতা বেলা আড়াইটার দিকে বিমানবন্দর থেকে গুলশানের বাসায় যান। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলে জানান, ‘আমেরিকায় শেষ এক সপ্তাহ মোটেও শেষ হচ্ছিল না। সেই সাতদিন আমার কাছে ৭ বছরের মতো মনে হয়েছে। ঢাকায় পা রাখার জন্য মনটা ছটফট করছিল।’

এ সময় ব্যক্তিগত জীবন প্রসঙ্গে ‘কিং খান’ বলেন, ‘পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আমার সুন্দর গোছানো কিছু হোক।

আরও পড়ুন : আলজেরিয়ার ভয়াবহ দাবানলে নিহত ২৬

এবার যা কিছু হবে, পরিবারের পছন্দেই হবে। এখন আর গোপনে কিছুই করবো না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করবো।’

শাকিব খান ছেলে আব্রাম খান জয়ের প্রসঙ্গে বলেন, ‘ওর (আব্রাম) সঙ্গে প্রতিনিয়ত ভিডিও কলে কথা হয়েছে। বাবা-মায়ের সঙ্গেও নিয়মিত কথা বলেছি।’

আরও পড়ুন : রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব খান। সেখানকার নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস আমেরিকায় থাকেন।

এর মধ্যে নিউইয়র্ক থেকেই ‘রাজকুমার’ নামের নতুন সিনেমার ঘোষণা দেন, মহরত করেন। যেখানে তার নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা