শাকিব খান
বিনোদন

অনেক সুখবর অপেক্ষা করছে

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। দীর্ঘ নয় মাস পর দেশে ফিরেছেন এ তারকা। দুপুর ১টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেট দিয়ে বের হয়ে আসেন তিনি।

আরও পড়ুন: যেখানে বেশি মানুষ, সেখানেই গীবত

দেশের চলচ্চিত্র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের দেখেই হাত নাড়লেন। কাছে এসে কথাও বললেন শাকিব। তিনি বলেন, ‘আমি ফ্লাইটে বারবার জিজ্ঞেস করছিলাম ল্যান্ড করতে কতক্ষণ লাগবে।’

ভক্ত-দর্শক-সাংবাদিকদের উদ্দেশে শাকিব বলেন, ‘আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এই ভালোবাসার কাছে আমি ঋণী। আপনারা আমি খুব মিস করেছি। আমি ভাষাহীন।’

কোনো নতুন ঘোষণা দেবেন কি না জানতে চাইলে শাকিব খান সুখবরের ইঙ্গিত দিয়ে বলেন, ‘সুখবর কী দেব তা সময় বলে দেবে। ভালো ভালো অনেক সুখবরের নিউজ ওয়েট করছে সবার জন্য।’

আরও পড়ুন: ঝড় তুলতে আসছেন প্রভাস

সাম্প্রতিক সময়ে দুটি বাংলা সিনেমা অনেক নাম করেছে, ব্যবসা করেছে, বিষয়টিকে সাধুবাদ জানিয়ে শাকিব খান বলেন, ‘আমি চাই সিনেমাগুলো শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে যত বাংলা ভাষাভাষি আছে সবখানে ছড়িয়ে যাক। সেটাই আমার চাওয়া এবং আমি সেই কাজেই ব্যস্ত আছি।’

কিং খানের পথ চেয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকাল থেকে ভক্তরা ভিড় করে ছিলেন। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, বরিশাল, নেত্রকোনা, কুমিল্লাসহ দেশের নানা প্রান্ত থেকে এসেছেন অনেকে।

আরও পড়ুন: শোক নয়, শক্তি বঙ্গবন্ধু

প্রসঙ্গত, সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা (১৯৯৯) চলচ্চিত্রের মাধ্যমে শাকিব খান অভিনয় জীবন শুরু করেন। তিনি গণমাধ্যমে ‘সুপারস্টার’, ‘কিং খান’ ও ‘ঢালিউড কিং’ হিসাবে সম্বোধিত হন। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।

শাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালের খোদার পরে মা, ২০১৫ সালের আরো ভালোবাসবো তোমায় এবং ২০১৭ সালের সত্তা চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা