বিনোদন

আমি সাহসী

সান নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকলিন সন্দেহভাজনের তালিকায় ছিলেন। ২১৫ কোটি টাকা দুর্নীতির মামলায় নায়িকার বিরুদ্ধে গতকাল বুধবার অভিযোগপত্র দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও এ মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। ইডির এই চার্জশিটের পরই খারাপ সময়টা কাটিয়ে ওঠার মন্ত্র খুঁজছেন অভিনেত্রী। জ্যাকলিন মনে করেন, তিনি সাহসী। যত বাধাই আসুক, তিনি এগিয়ে যাবেনই!

আরও পড়ুন : কষ্ট সাময়িক, দুর্দিন চলে যাবে

অর্থ কেলেঙ্কারিতে জড়ানোর পর নিন্দুকেরা বলছেন, নায়িকার নামে চার্জশিট দাখিলের পরই তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মনের কথা শেয়ার করেছেন। কিন্তু আসল কথাটি রেখেছেন আড়ালে।ইনস্টাগ্রামে জ্যাকলিন লিখেন, যা কিছু ভালো তা আমার প্রাপ্য। আমি যেমন, সেভাবেই নিজেকে গ্রহণ করেছি। সব ঠিক হয়ে যাবে। আমি সাহসী। নিজের সব স্বপ্ন পূরণ করবো। আমি পারবোই।

অর্থ দুর্নীতি নিয়ে গত বছরই অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের নাম জড়িয়েছিল। জ্যাকলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেসময় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন চন্দ্রশেখর।

ইডির দাবি, চেন্নাইয়ে জ্যাকলিন ও চন্দ্রশেখরের মধ্যে অন্তত চারবার সাক্ষাৎ হয়। বর্তমানে চন্দ্রশেখরের হাতে যে আইফোনটি রয়েছে, সেটি দিয়েই তিনি ইজরায়েলের সিমকার্ডের সাহায্যে প্রতারণা করছিলেন।

চন্দ্রশেখরের সঙ্গে দফায় দফায় সাক্ষতের খবরের পর থেকেই ইডির নজরে জ্যাকলিন। গত বছর ডিসেম্বরে মুম্বাই বিমানবন্দরে আটকানো হয় নায়িকাকে। ওই বছরের ৮ ডিসেম্বর তাকে ইডি দপ্তরে তলব করা হয়। সেখানে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। অর্থ কেলেঙ্কারি মামলায় জ্যাকলিনের অবৈধ সম্পত্তিও নাকি বাজেয়াপ্ত করে ইডি।

আরও পড়ুন : ক্রেন চালাচ্ছিলেন সহকারী

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, এর আগে চন্দ্রশেখরের কাছ থেকে নাকি গুচ্চির ব্যাগ, জিমের পোশাক, দামি ব্র্যান্ডের জুতো, দুটি হীরের আংটি, একাধিক ব্রেসলেট পেয়েছিল ইডি। ধারণা করা হয়, প্রতারক চন্দ্রশেখরের সব কুকীর্তি জানা জ্যাকলিলেন। এ থেকে নাকি তার লাভও হতো। আর এজন্যই অর্থ দুর্নীতির অভিযোগ আনা হয় এই শ্রীলঙ্কান সুন্দরীর বিরুদ্ধে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা