লন্ডন থেকে প্রশংসাপত্র পেলেন নির্মাতা মেঘ
বিনোদন

লন্ডন থেকে প্রশংসাপত্র পেলেন নির্মাতা মেঘ

মো: দেলোয়ার হোসেন : লন্ডন ভিত্তিক ওর্য়াল্ড বুক অফ রের্কোড কর্তৃক বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, আন্তর্জাতিক জুরী মনজুরুল ইসলাম মেঘ কে প্রশংসাপত্র পাঠানো হয়েছে।

আরও পড়ুন : চা-শ্রমিকদের মজুরি বাড়ল ২৫ টাকা

২০২০ সালে করোনা মহামারীর মধ্যে ৫৪ টি দেশের অংশগ্রহণে এবং ২০২১ সালে ১২১ টি দেশের অংশগ্রহণে পরপর দুই বছর সাফল্যের সাথে সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (সিআইএফএফ) আয়োজন করায় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সমূহে বিরতিহিন ভাবে আন্তর্জাতিক জুরী হিসেবে সাফল্য অর্জন করায় লন্ডনের ওর্য়াল্ড বুক অফ রের্কোডের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি সিআইএফএফ এর প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ কে প্রশংসাপত্র পাঠিয়ে উৎসাহ দিয়েছেন, যেনো আগামি বছরগুলি হয় আরো সাফল্যমন্ডিত।

মনজুরুল ইসলাম মেঘ জানান, সাফল্যের প্রাপ্তি সব সময় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। সেই প্রাপ্তি যদি আসে লন্ডন থেকে তাহলেতো আনন্দিত হওয়ায় যায়। ওর্য়াল্ড বুক অফ রের্কোড সেন্ট্রাল কমিটি আমাকে আন্তর্জাতিক চলচ্চিত্র নিয়ে কাজ করার জন্য এই সম্মাননাপত্র পাঠিয়েছেন, আমি আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পেলাম।

আরও পড়ুন : আগামী নির্বাচন বাঁচা-মরার নির্বাচন

আমি বাংলাদেশকে সারা বিশ্বে তুলে ধরতে চাই, আমি বিশ্বাস করি বাংলা চলচ্চিত্র বিশ্বজয় করবে। আমাদের সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (সিআইএফএফ) এর তৃতীয় সংস্করণ এই বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, আমরা আশা করছি এই বছরও শতাধিক দেশের চলচ্চিত্র অংশগ্রহণ করবে।

ওর্য়াল্ড বুক অফ রের্কোড এর সভাপতি সন্তোষ শুক্লা সাক্ষরিত প্রশাংসাপত্রে বিশিষ্ট অনুপ্রেরণাদাতা অ্যাশলে স্মিথ এর উক্তি সংযুক্ত করেছেন “আপনার জীবনকে পূর্ণ সম্ভাবনায় ভরে তুলুন এবং আপনার স্বপ্নের জন্য লড়াই করুন।”

আরও পড়ুন : থানায় যুবকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

প্রসঙ্গত, মনজুরুল ইসলাম মেঘ এর পরিচালনায় আলিম উল্লাহ খোকনের প্রযোজনায় ময়না সিনেমা মুক্তির অপেক্ষায়। সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক মনজুরুল ইসলাম মেঘ ইতোপূর্বে আমেরিকা, ইতালি, কসোভো, তুরস্ক, ফিলিফাইন, দক্ষিন কুরিয়া, ভারত প্রভিতৃ দেশের প্রায় ২০ এর অধিক চলচ্চিত্র উৎসবের জুরী দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা