পূজা চেরি
বিনোদন

পূজা চেরির জন্মদিন

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরী। আজ ২০ আগস্ট এই অভিনেত্রীর জন্মদিন। আজকের এই দিনে খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন জয়িতা রায় পূজা। তবে সবাই তাকে চেনে পূজা চেরি নামেই।

আরও পড়ুন: ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ

সেই ছোট্টবেলাতেই একটি ওয়াশিংপাউডারের বিজ্ঞাপনের মডেল হয়ে দর্শকের নজর কেড়েছিলেন পূজা। জাজ মাল্টিমিডিয়ার প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম বড় পর্দায় আসেন পূজা। এরপর ‘তবুও ভালোবাসি’, ‘ভালোবাসতে মন লাগে’, ‘অগ্নি’, কৃষ্ণপক্ষ’ ও ‘বাদশা দ্য ডন’ ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।

চোখের পলকেই ছোট্ট পূজা বড় হয়ে যান। জাজের হাত ধরেই যৌথ প্রযোজনার ‘নূরজাহান’ ছবি দিয়ে তার একক নায়িকা হিসেবে অভিষেক ঘটে। তবে নায়িকা পূজার উত্থান ‘পোড়ামন-২’ ছবি দিয়ে। সিয়ামের বিপরীতে এই ছবিটি পূজাকে রাতারাতি আলোচনায় নিয়ে আসে। সেই যাত্রাকে রঙিন করে পথ চলছেন এই তরুণী।

অভিনয়-নাচ-গ্ল্যামার দিয়ে তিনি প্রযোজক ও পরিচালকদের মনে আশা জাগিয়েছেন নতুন প্রজন্মের সিনেমায়। বিশেষ করে মশলাদার সিনেমায় তিনি দিনে দিনে হয়ে উঠছেন নির্ভরশীল নায়িকা।

বর্তমানে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিনি। আগামী ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পূজা অভিনীত নতুন সিনেমা ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা