ছবি: সংগৃহীত
বিনোদন

সুখবর দিলেন সারা ও জাহ্নবী

সান নিউজ ডেস্ক: সারা আলি খান ও জাহ্নবী কাপুরকে বলিউডের নতুন বেস্ট ফ্রেন্ড বাডিজ বলা হয়। এর কারণও আছে। তা হলো— শরীরচর্চা থেকে হ্যাংআইউ সবখানেই তারা দুজনকে দেখা যায় একসঙ্গে।

আরও পড়ুন: সাকিবের সঙ্গে প্রেম করছেন ববি

দু’জনেই স্টার কিড। জন্রপিয় অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা, আর প্রয়াত নন্দিত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী। সিনেমায় অভিষেকের পর দু’জনেই দারুণ জায়গা তৈরি করে নিয়েছেন।

কিছুদিন আগে করন জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করন’-এও একত্রে হাজির হয়েছেন তারা।

সারা ও জাহ্নবী ভক্তদের অনেক দিনের ইচ্ছে, দু’জনকে একসঙ্গে পর্দায় দেখবেন। এবার ভক্তদের সেই আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। তারা একসঙ্গে কাজ করছেন। যদিও সেটা সিনেমায় নাকি বিজ্ঞাপনে, তা এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুন: পাঞ্জাবি অভিনেতা গ্রেফতার

শুক্রবার (১৯ আগস্ট) ইনস্টাগ্রামে জাহ্নবীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন সারা আলী খান। তাতে দেখা যায়, দু’জনেই বিস্মিত-ভীত চাহনিতে চেয়ে আছেন। ছবির ক্যাপশনে সারা লেখেন, ‘গরম গরম কফি তৈরির পর অবশেষে সহ-অভিনেতা হিসেবে কাজ করলাম আমরা। অপেক্ষা করুন এবং আমাদের দেখুন, তারপর জানাবেন কেমন লেগেছে।’

সারার পোস্টে কমেন্ট করেছেন জাহ্নবীও। লিখেছেন, ‘বিস্ফোরণ ঘটতে যাচ্ছে’। এ থেকে ভক্তরা ধরে নিচ্ছেন, দু’জনকে বড় কোনো প্রজেক্টেই হয়ত দেখা যাবে।

প্রসঙ্গত, সারাকে সর্বশেষ দেখা গেছে আনন্দ এল রাইয়ের ‘আতরাঙ্গি রে’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সুপারস্টার অক্ষয় কুমার ও ধানুশ। অন্যদিকে জাহ্নবীকে শেষবার দেখা গেছে গত ২৯ জুলাই মুক্তি পাওয়া ‘গুডলাক জেরি’তে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা