বিনোদন

ছেলের মা হলেন সোনম

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর পুত্রসন্তানের মা হলেন। শনিবার (২০ আগস্ট) তার কোলজুড়ে একটি ফুটফুটে ছেলেসন্তান এসেছে। নিশ্চিত করেছেন কাপুর পরিবারের সদস্য নীতু কাপুর।

আরও পড়ুন: সাকিবের সঙ্গে প্রেম করছেন ববি

সোনম ও তার স্বামী আনন্দ আহুজারের দেওয়া যৌথ বিবৃতির ছবি শেয়ার করেছেন নীতু। সেখানে বলা হয়েছে, ‘আজ নতমস্তক ও খোলা হৃদয়ে আমরা একটি ছেলেসন্তান গ্রহণ করেছি। ডাক্তার, নার্স, বন্ধু, পরিবার ও যারা আমাদের সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা শুধু সূচনা, তবে আমরা জানি আমাদের জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে।’

খবরটি প্রকাশ্যে আসার পরই সোনম ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। নবাগত সন্তানের জন্য তারা শুভেচ্ছা জানাচ্ছেন।

এর আগে গত ২১ মার্চ সন্তানধারণের সুখবর দিয়েছিলেন সোনম কাপুর। তখন বেবিবাম্পের ছবি শেয়ার দিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

আরও পড়ুন: কারিনা কাপুরের গোমর ফাঁস

জানা গেছে, অন্তঃসত্ত্বা হওয়ার আগে থেকেই স্বামীর সঙ্গে লন্ডনের নটিং হিলে বসবাস করছেন সোনম। সেখানকার একটি হাসপাতালেই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৮ সালে ধনাঢ্য ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ে। মা হওয়ার জন্য অনেকদিন ধরে সিনেমার কাজ থেকে দূরে রয়েছেন সোনম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা