সোনম কাপুর
বিনোদন

সন্তান জন্ম দেওয়া স্বার্থপর সিদ্ধান্ত

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর পুত্রসন্তানের মা হয়েছেন। শনিবার (২০ আগস্ট) তার কোলজুড়ে একটি ফুটফুটে ছেলেসন্তান এসেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

এদিকে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বিখ্যাত একটি ম্যাগাজিনের প্রচ্ছদ শেয়ার করেছেন সোনম। এতে তাকে অন্তঃসত্ত্বা অবস্থায় বোতাম খোলা শার্ট পরে দেখা গেছে। ক্যাপশনে তার মা হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

সোনম কাপুর লিখেছেন, ‘অগ্রাধিকার পরিবর্তন হয়। আমি মনে করি, আমার ক্ষেত্রে সন্তান অগ্রাধিকার পাবে। সত্যি বলতে, তারা এই পৃথিবীতে নিজে থেকে আসেনি। আপনি তাদের এখানে আনার সিদ্ধান্ত নিয়েছেন। তাই এটি খুবই স্বার্থপর সিদ্ধান্ত।’

আরও পড়ুন: গ্রেফতার হতে পারেন ইমরান খান!

প্রসঙ্গত, দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর গত মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান। শনিবার সন্তানের জন্ম দিয়েছেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে এটি তার প্রথম সন্তান।

সুখবরটি জানিয়ে সোনম ও আনন্দ আহুজা এক বিবৃতিতে লেখেন, ‘২০.০৮.২০২২, আমাদের পুত্র সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। এই পথচলায় সহযোগিতার জন্য সকল চিকিৎসক, নার্স, বন্ধু এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ। এটি সবে শুরু কিন্তু আমরা জানি, জীবন পরিবর্তনশীল।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা