অনন্ত জলিল
বিনোদন

পারলে অনন্ত জলিল হয়ে দেখাও

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল। এই ঈদে মুক্তি পেয়েছে এ তারকার বিগ বাজেটের সিনেমা ‘দিন: দ্য ডে’।

আরও পড়ুন: পুরুষ করলে সাহসী, নারী হলে হুমকি

মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনা তার পিছু ছাড়ছে না। এবার সমালোচনার কড়া জবাব দিলেন অনন্ত জলিল।

তিনি বলেন, অনেকেই আমার সমালোচনা করেন। তাদের উদ্দেশ্যে বলবো, আমার সমালোচনা করার আগে অনন্ত জলিল হয়ে দেখাও। আমি অশিক্ষিত নই, আমি আনস্মার্ট নই। আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে এসেছি। আমি সিআইপি। আমি ব্যবসা ডেভলপ করেছি। বাংলাদেশের অর্থনীতিতে আমার অবদান আছে। আমি বাবার টাকায় বড় হইনি।

সম্প্রতি অনন্তর আমন্ত্রণে অনেক তারকা সাড়া দেননি। এ নিয়ে তিনি সমালোচিত হন। অনেকে দাবি করেন- অনন্ত দাওয়াত না দিয়েই মিথ্যাচার করেছেন। এ প্রসঙ্গে এই চিত্রনায়ক, প্রযোজক বলেন, ‘আমাদের চলচ্চিত্রের মানুষের তিনটি চেহারা। একটি ক্যামেরার সামনে, একটি আড়ালে এবং একটি যখন আপনার সাথে কথা বলবে তখন। কিন্তু অনন্ত জলিলের চেহারা একটাই। আমি মিথ্যাচার করিনি। আমি মুখে এক কথা, মিডিয়ার সামনে এক কথা, আড়ালে আরেক কথা বলার মানুষ না।’

আরও পড়ুন: পুলিশের দ্বারস্থ সালমান

অনন্ত জলিল আরও বলেন, ‘একটা মিলাদ হবে অনন্ত জলিলকে দরকার, পিকনিক হবে অনন্ত জলিলকে দরকার। অনন্ত জলিল কি ইন্ডাস্ট্রির জন্য কিছুই করে নাই? শিল্পী সমিতিতে কোনো অবদান রাখে নাই? শুধু কি কন্ট্রিবিউশনের জন্য অনন্ত জলিলকে দরকার? যারা মিথ্যা প্রচার করে বলে- আমরা এক ফ্যামিলি, তারা আসলে এক নয়। তারা মিডিয়ায় একটা বলে, ভেতরে আরেকটা বলে। এসব মিথ্যাচার ঠিক না। অনন্ত জলিলের মতো সৎ থাকতে হবে, সাহসী থাকতে হবে। আমি আজকে বলে দিলাম- কেউ আর এমন মিথ্যাচার করবেন না আমার সামনে।’

‘আমি তো অভিনেতা নই। কিছু ভুল হয়ে যায়। তবে আপনারা যারা পজিটিভ সমালোচনা করছেন তাদের কথা মাথায় নিয়ে গ্রুমিং শুরু করছি। যেনো পরবর্তী সিনেমায় সেই ভুল আর না হয়। আমি আসলে সবার কাছ থেকেই শিখতে যাই।’ বলেন এই অভিনেতা।

আরও পড়ুন: পূর্ণিমার তৃতীয় বিয়ে!

প্রসঙ্গত, গত ১০ জুলাই দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পায় ‘দিন: দ্য ডে’। এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন অনন্ত জলিল। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও সিনেমাটিতে ইরান ও লেবাননের শিল্পীরা অভিনয় করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা