বিনোদন

পুরুষ করলে সাহসী, নারী হলে হুমকি

বিনোদন ডেস্ক: রণবীর সিংয়ের একটি ফটোশুট নিয়ে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা মন্তব্যে তিনি সমাজের লিঙ্গবৈষম্যের দিকে আঙুল তুলেছেন।

আরও পড়ুন: নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়

এর আগে গত শুক্রবার (২২ জুলাই) একটি ম্যাগাজিনের জন্য করা ফটোশুটটিতে পুরোপুরি নগ্ন অবস্থা হাজির হয়েছেন অভিনেতা রণবীর সিং, যা নিয়ে তার ভক্ত থেকে শুরু করে মত দিয়েছেন বিনোদন দুনিয়ার তারকাও।

পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, মিমি লিখেছেন, ‘রণবীর সিংয়ের সাম্প্রতিক ফটোশুট নিয়ে ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। বেশির ভাগই তার এই সাহসী ফটোশুটের প্রশংসা করছেন। কিন্তু তিনি যদি নারী হতেন, তাহলে কি একইরকম প্রতিক্রিয়া হতো।’

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

এখানেই শেষ নয়, এ ধরনের নগ্ন ফটোশুট কোনো অভিনেত্রী করলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হতো বলেন মনে করেন মিমি। তিনি বলেন, হয়তো তার বাড়ি পোড়ানো হতো, বিক্ষোভ হতো, মৃত্যুর হুমকি আসত। তাকে খারাপভাবে চিহ্নিত করা হতো।

তিনি আরও বলেন, নারী-পুরুষের সাম্য নিয়ে কথা বলা হয়। নারী যদি স্বেচ্ছায় নগ্ন হয়, তা হলে সে নিন্দিত। অথচ পুরুষের নগ্নতা প্রশংসার! এভাবে কোনো দিন নারীর ক্ষমতায়ন সম্ভব নয়।

আরও পড়ুন: ট্রেনের নিচে পড়েও বেঁচে গেছেন গৃহবধূ

এদিকে যাকে নিয়ে এত কথা, সেই রণবীর অবশ্য নগ্ন ফটোশুট নিয়ে অকপট বয়ান দিয়েছেন। তিনি বলেন, ‘শারীরিকভাবে নগ্ন হয়ে যাওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি, কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা