সালমান খান
বিনোদন

পুলিশের দ্বারস্থ সালমান

সান নিউজ ডেস্ক: অস্ত্রের লাইসেন্স চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।

আরও পড়ুন: ক্ষমতা ভোগের বস্তু নয়

বেশ কিছুদিন ধরে নানা রকম হুমকি পাচ্ছেন সাল্লু ভাই। চিঠি দিয়ে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। তাই নিজের নিরাপত্তার জন্য সঙ্গে অস্ত্র রাখতে চাইছেন ‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতা। এ ব্যাপারে কথা বলতে শুক্রবার (২২ জুলাই) মুম্বাই পুলিশ কমিশনার বিবেক পানসলকরের সঙ্গে দেখা করছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। জানা গেছে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে সহায়তার প্রস্তাব

এর আগে একাধিকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স। সম্প্রতি দিল্লি পুলিশের স্পেশাল সেল জানতে পারে, গত ১০ জুলাই আবারও লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের পক্ষ থেকে সালমানকে হুমকি দেওয়া হয়েছে। তার বাবাকেও হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে। পরবর্তী সময়ে সালমান ও তার পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা