বিনোদন

দীপিকার মাথা ঘুরে গেছে!

সান নিউজ ডেস্ক: বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। সম্প্রতি পেপার ম্যাগাজিনের ফটোশুটে পোশাকবিহীন দেখা গেছে ‘লুটেরা’ সিনেমাখ্যাত এই অভিনেতাকে। এমন কাণ্ডে অবাক হয়েছেন অনেকে।

আরও পড়ুন: ৩১ কর্মকর্তা-প্রতিষ্ঠান পেলো সম্মাননা

তার স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রতিক্রিয়া কী ছিল তা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন কেউ কেউ।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ নিয়ে কথা বলেছেন রণবীর সিং ও দীপিকার পাড়ুকোনের ঘনিষ্ঠ একজন সূত্র। তিনি জানান, পোশাকবিহীন রণবীরের ফটোশুট দেখে দীপিকার মাথা ঘুরে গিয়েছিল। এই ফটোশুটের ধারণাটি তার পছন্দ ছিল। পুরো বিষয়টি তিনি নজরে রেখেছিলেন। ইন্টারনেটে আসার আগেই ছবিগুলো দেখেছিলেন তিনি। দীপিকা সবসময় রণবীরকে সমর্থন করেন। তাই যখন সম্পূর্ণ ভিন্ন কিছু করার কথা আসে, তিনিও পিছপা হন না।

তবে রণবীর সিং এবারই এমন ফটোশুট করলেন তা কিন্তু নয়। ২০১৬ সালে ‘বেফিকরে’ সিনেমার একটি দৃশ্যে পশ্চাদ্দেশ দেখিয়েছিলেন তিনি।

সূত্রের দাবি, রণবীর এই ফটোশুটের ব্যাপারে সত্যিই অনেক আগ্রহী ছিলেন। তিনি নিজেকে মেলে ধরতে চেয়েছিলেন। এই অভিনেতা ফ্যাশন নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করেন। তিনি এক্ষেত্রে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাই এটিও তার জন্য নতুন কোনো ব্যাপার নয়।

আরও পড়ুন: যুদ্ধবিরতি নয়

প্রসঙ্গত, ২০১০ সালে যশ রাজ ফিল্মসের রোম্যান্টিক কমেডি ব্যান্ড বাজা বারাত ছবিতে একটি প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর। এটিই ছিল তার অভিনীত প্রথম ছবি। ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল এবং বাণিজ্যিকভাবেও সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল। এই ছবিতে অভিনয় করে রণবীর শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে একটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

এরপর রণবীর অভিনয় করেন রোম্যান্টিক ড্রামা লুটেরা (২০১৩), সঞ্জয় লীলা ভংসালী পরিচালিত ট্র্যাজিক রোম্যান্স গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা (২০১৩) এবং অ্যাকশন-ড্রামা গুন্ডে (২০১৪) ছবিতে। গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা ছবিটি ছিল তার অভিনীত বাণিজ্যিকভাবে সফল ছবিগুলির মধ্যে সর্বাগ্রগণ্য। ২০১৫ সালে তিনি অভিনয় করেন কমেডি-ড্রামা দিল ধড়কনে দো ছবিতে। এই বছরই বাজীরাও মস্তানী ছবিতে তিনি প্রথম বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিটি ছিল বলিউডের সর্বাধিক বাণিজ্যসফল ছবিগুলির অন্যতম। ছবিটি সমালোচকদের প্রশংসাও অর্জন করে এবং এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা