সিলেটে চালু হচ্ছে সিনেপ্লেক্স
বিনোদন

সিলেটে চালু হচ্ছে সিনেপ্লেক্স

সান নিউজ ডেস্ক : সিলেটে সিনেপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে নগরীর বিমানবন্দর সড়কের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে। হোটেলটি উদ্বোধন করা হয়েছে গেল ১৫ জুন। এবার যাত্রা শুরু করতে যাচ্ছে সিনেপ্লেক্সটি। যেটার নাম দেওয়া হয়েছে ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’।

আরও পড়ুন: ক্ষমতা ভোগের বস্তু নয়

মূলত গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট-এর একটি অংশ। সিলেটের বড়শালার এয়ারপোর্ট রোডে অবস্থিত এই পাঁচতারকা হোটেল চালু হয়েছে গত জুন মাসে। এর ভেতরেই সিনেপ্লেক্সটি বানানো হয়েছে। হোটেল উদ্বোধনের পর থেকে এখানে পরীক্ষামূলক সিনেমা প্রদর্শন করে আসছিল কর্তৃপক্ষ। এবার আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য চালু হচ্ছে হলটি।

জানা গেছে, এই সিনেপ্লেক্সে একসঙ্গে ১৭০ জন বসে সিনেমা দেখতে পারবেন। আপাতত টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ ও ৫০০ টাকা। তবে শো টাইম এখনো চূড়ান্ত করা হয়নি।

‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’-এর পিকচার কোয়ালিটি টুকে। এখানে থাকছে ডলবি ডিজিটাল ৭.১ সাউন্ড সিস্টেম। যারা গ্র্যান্ড সিলেটে থাকবেন বা বুফে খাবার খেতে আসবেন, তারা বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ পাবেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ৩১ কর্মকর্তা-প্রতিষ্ঠান পেলো সম্মাননা

‘হাওয়া’ সিনেমাটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। তার সিনেমা দিয়ে একটি সিনেপ্লেক্সের যাত্রা হচ্ছে, এ নিয়ে উচ্ছ্বসিত তিনি। সুমনের ভাষ্য, ‘সিলেটে প্রথমবারের মতো সিনেপ্লেক্স চালু হচ্ছে- এটা আমাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ। আরও আনন্দিত হয়েছি যে, তারা আমাদের সিনেমা দিয়েই এটি উদ্বোধন করবে। আশা করছি সিনেমা ইন্ডাস্ট্রির অগ্রযাত্রায় এই প্রেক্ষাগৃহ দারুণ ভূমিকা রাখবে।’

উল্লেখ্য, ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান প্রমুখ। সমুদ্রের একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা