আমি মানসিক শান্তি চাই
বিনোদন

আমি মানসিক শান্তি চাই

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

এই অভিনেত্রী বলেন—‘আমি মানসিক শান্তি চাই, আমাকে শান্তি দিন। অনেক দিন ফেসবুক-ইনস্টাগ্রামে ছিলাম না। প্রায় দুই মাস পর একটা স্টোরি দিয়েছি। সেটা আমার ব্যক্তিগত বিষয় বানিয়ে সংবাদ করা হয়েছে। একবারও আমার কাছে কেউ জানতে চায়নি, সেটা আমার ব্যক্তিগত আবেগ কি না? এসব দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি।’

আরও পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা

বুধবার (২৯ জুন) এ অভিনেত্রী বলেন—‘আমি হতবাক হয়ে গেছি। আমি কি তাহলে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারব না? আমাকে নিয়েই কেন খবর প্রকাশ করতে হবে? আর তো কারো সংবাদ হয় না। এমন আজব আজব সংবাদে মানসিকভাবে কতটা আহত হই তা তারা বোঝে না।’

তার একটিতে প্রভা লিখেন—‘জীবন খুবই অনিশ্চিত। যে কারো সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’ তারপর দেশের বেশ কিছু গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করে।

আজ দুপুরের পর প্রভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, তার প্রোফাইলটি পুরোপুরি ফাঁকা। পূর্বের একটি পোস্টও তিনি রাখেননি। গতকাল পর্যন্ত বিভিন্ন মুহূর্তের অনেক ছবি শোভা পাচ্ছিল তার প্রোফাইলে। যার সবগুলো মুছে ফেলেছেন এই অভিনেত্রী। নেটিজেনদের ধারণা, অভিমান থেকেই এমনটা করেছেন প্রভা।কারণ পোস্ট নিয়ে খবর প্রকাশ করায় মানসিকভাবে ভীষণ আহত হয়েছেন তিনি।

আরও পড়ুন: সিলেটে ফের বন্যার শঙ্কা!

এসব ঘটনার কারণে অসুস্থ হয়ে যাচ্ছেন প্রভা। গতকাল প্রভা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ছবি শেয়ার করেন।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা