বিনোদন

শাকিব খানের স্বপ্নপূরণ

বিনোদন ডেস্ক : স্বপ্নপূরণ করতে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমেরিকার গ্রিন কার্ড পেয়েছেন তিনি। হাতে পেয়েছেন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি।

আরও পড়ুন: ঢাকায় আসছেন শিল্পা শেঠি

শাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে খবরটি জানিয়েছে।

জানা যায়, নিয়ম অনুযায়ী শাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন। তার ছয় মাস পূর্ণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি পেয়েছেন।

গত বছরের নভেম্বরে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব। গিয়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। সেটার শর্তস্বরূপ টানা সাত মাস নিউইয়র্কে বসবাস করেছেন। এমনকি পরিবার ছাড়া প্রথম ঈদ যুক্তরাষ্ট্রে করেছেন তিনি।

আরও পড়ুন: ইডির জেরার মুখে জ্যাকুলিন

এদিকে শোনা যাচ্ছে, সপ্তাহ খানেক পরই দেশে ফিরছেন শাকিব খান। আগামী ৬ জুলাই তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। কোরবানির ঈদটা পরিবারকে নিয়েই উদযাপন করবেন তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা