বিনোদন

ইডির জেরার মুখে জ্যাকুলিন

বিনোদন ডেস্ক: ফের ২১৫ কোটির আর্থিক কেলেঙ্কারির মামলায় ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মুখে পড়তে যাচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তার সঙ্গে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠতার কারণে বিতর্ক পিছু ছাড়ছে না এই সুন্দরীর। সুকেশের সঙ্গে প্রেম সম্পর্কে ছিলেন অভিনেত্রী- এমন তথ্যই উঠে এসেছে সংবাদমাধ্যমে। তবে এই নিয়ে নীরব আছেন তিনি।

আরও পড়ুন: জর্ডানে হতাহত আড়াই শতাধিক

তবে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের একাধিক ছবি ফাঁস হওয়া নিয়ে জ্যাকুলিন একটি সোশ্যাল মিডিয়া পোস্ট লেখেন। সেখানে নায়িকা জানান, ‘আমি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে পরিবার ও অনুরাগীদের সহায়তায় এই পরিস্থিতি আমি কাটিয়ে উঠব’। সুকেশের সঙ্গে তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানান নায়িকা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ জুন) দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দেন জ্যাকুলিন। কেন্দ্রীয় সংস্থা থেকে সমন পাঠানো হয়েছিল তাকে। প্রিভেনসন অব মানি লন্ডারিং অ্যাক্ট-এর আওতায় গত এপ্রিলে অভিনেত্রীর ৭.২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।

আরও পড়ুন: ইউক্রেনে ভয়াবহ হামলা, নিহত ১৬

প্রতিবেদনে আরও বলা হয়, দিল্লি পুলিশের ইকোনমিক উইংস-এর দায়ের করা এফআইআরের ভিত্তিতে আপতত এই মামলার তদন্ত করছে ইডি। সরকারি কর্মকর্তা সেজে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুকেশ এবং তার স্ত্রী লীনা মারিয়া পল।

গ্রেফতারের পর সুকেশের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। তদন্তকারীদের সুকেশ জানায়, অভিনেত্রীকে ৫.৭১ কোটি টাকার উপহার দিয়েছেন তিনি। বেআইনিভাবে অর্জিত টাকা থেকেই জ্যাকলিনকে ওই দামি দামি উপহার দিয়েছেন সুকেশ। অভিনেত্রীর পরিবারের লোকজনকেও কোটি কোটি টাকা দিয়েছে তিনি। জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে থাকার কথা নিজের মুখে জানিয়েছে সুকেশ।

ওডি/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা