প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালো চলচ্চিত্র পরিষদ
বিনোদন

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালো চলচ্চিত্র পরিষদ

সান নিউজ ডেস্ক: অবশেষে শুভ উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতুর।যা এই দেশের মানুষকে গর্বিত করেছে। গেল পরশু ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ প্রধানমন্ত্রীর একান্ত চেষ্টায় বাংলাদেশের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটিরও বেশি ব্যায়ে নির্মিত হয়েছে এই সেতু।

আরও পড়ুন: হাত দিয়ে নাট-বল্টু খোলা সম্ভব নয়

সারাদেশের মানুষ তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দিত করছেন৷ সেই তালিকায় যোগ দিলেন চলচ্চিত্রকর্মীরাও।

আজ ২৭ জুন, সোমবার এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিষদ থেকে পদ্মা সেতু নির্মাণ ও উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিষদের আহবায়ক চিত্রনায়ক আলমগীর। আরও ছিলেন পরিচালক নেতা সোহানুর রহমান সোহান, শাহীন সুমন, কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু, শিল্পী সমিতির নেতা রিয়াজ, ফেরদৌস, নিপুণ, সীমান্তসহ সংগঠনগুলোর নেতা কর্মীরা।

এসময় নায়ক আলমগীর বলেন, ‘পদ্মা সেতু আমাদের নিজেদের অর্থায়নের সেতু। এই সেতু আমাদের অহংকার। আর আমরা এই অহংকার অর্জন করেছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার কাছে আমাদের কৃতজ্ঞতা।’

নায়ক রিয়াজ তার বক্তব্যে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মজবুত নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। তার একটি নিদর্শন এই পদ্মা সেতু৷ যা আমাদের আবেগের, গর্বের অর্জন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই দেশি বিদেশি ষড়যন্ত্র দমন করে নিজেদের অর্থায়নে এই সেতু উপহার দেয়ায়।’

শিল্পী সমিতির পক্ষে অভিনেত্রী নিপুণ বলেন, ‘পদ্মা সেতুর নির্মাণ আমাদের দেশকে বিশ্ববাসীর কাছে অনেক মর্যাদার জায়গায় নিয়ে গেছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মজবুত নেতৃত্ব ও দৃঢ়চেতা মনোভাবের জন্য৷ আমাদেরকে তিনি গর্বিত করেছেন।’

নায়ক ফেরদৌস বলেন, ‘পদ্মা সেতু আমাদের গর্ব, অহংকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই এই অর্জন আমাদের জন্য বয়ে আনায়৷ তার একান্ত ইচ্ছা ও প্রচেষ্টাতেই আমরা স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান দেখতে পাচ্ছি।’

এছাড়াও আজ বক্তব্য রাখেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, বরেণ্য পরিচালক কাজী হায়াতসহ অনেকেই।
সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা