ছবি: সংগৃহীত
বিনোদন

আলিয়া এখন আমার জীবনের ডাল-ভাত

সান নিউজ ডেস্ক: গত এপ্রিলে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তারা।

আরও পড়ুন: ৮ ঘণ্টায় ৮২ লাখ টাকা টোল আদায়

তবে বিয়ের দু’মাস পেরোতেই রণবীর বললেন, আলিয়া হলেন ‘ডাল ভাত’ আর অন‍্যরা ‘টেংরি কাবাব’। বিয়ের পর এক ধাক্কায় যেন বাস্তবকে টের পাচ্ছেন তিনি। জীবনে কোনগুলি একান্ত চাহিদা আর কোনটা বাড়তি, তা এখন ভাল ভাবে বুঝতে শিখেছেন রণবীর। আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কিন্তু হঠাৎ কেন এরকম কথা রণবীরের মুখে? শুক্রবার মুম্বাইয়ে ধুমধাম করে 'সমশেরা’র ট্রেলার মুক্তির অনুষ্ঠান হলো। সেখানে প্রচারে এসেছিলেন রণবীর। সেই ছবির ব‍্যাপারেই প্রতিক্রিয়া দিতে গিয়ে নিজের বিবাহিত জীবনের ব্যপারে মুখ খুললেন অভিনেতা। আর সেখানেই স্ত্রী আলিয়াকে ‘ডাল ভাত’ বলে দাবি করেন রণবীর।

সাংবাদিকরা তার কাছে দাম্পত্যের গল্প শুনতে চাইলে রণবীরও বলতে দ্বিধা করলেন না। জানালেন, আলিয়ার সঙ্গে বিয়ে হওয়ায় জীবনের অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দিক টের পাচ্ছেন। রণবীর হাসতে হাসতে বলেন, আগে সিনেমার সংলাপের সঙ্গে তাল মিলিয়ে বলতাম, জীবনটা কেবল ডাল-ভাতে চলে নাকি? হাক্কা চাউমিন, পাওভাজি, টেংরি কাবাব... সবই তো লাগে। কিন্তু এখন বলবো, একটা সময়ের পর জীবনটা ডাল-ভাতই। ওইটুকুই মুখ্য হয়ে ওঠে। আলিয়া এখন আমার সেই জায়গা নিয়েছে। সে-ই ডাল-ভাত, আবার কখনও তাতে তড়কা, মশলা ইত্যাদি কত কী মিশছে! এ জীবন শান্তির, সুখের। আমার ভাল লাগছে।

শুধু তাই নয়, আগে যেমন গায়ে হাওয়া লাগিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে হিরোর মতো জীবনযাপন করতেন রণবীর, এখন একেবারে বদলে গেছেন যেন। জানালেন, এখন আর শুধু নিজের জন্য ভাবেন না। পরিবারের কথা ভেবে সব কাজ করেন।

আরও পড়ুন: অবশেষে দাম কমলো সয়াবিন তেলের

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে শুরু হয়েছিল এ জুটির ভালোবাসার কাহিনি। পরিণতি পায় ছবিপি মুক্তির আগেই। এবার সুখবর দিলেন সেই ছবি নিয়েও। সোশ্যাল মিডিয়ায় রণবীর-আলিয়া জানিয়েছেন, আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। ফলে খুব শিগগির রুপালি পর্দায়ও একসঙ্গে দেখা যাবে তাদের।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জী। সেখানে রণবীর-আলিয়ার পাশাপাশি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন এবং সাউথ ইন্ডিয়ান তারকা নাগার্জুনও রয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা