মডেল দেবলীনা দে
বিনোদন

‘এখন আমি শান্তি চাই’

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল ও অভিনয়শিল্পীদের আত্মহত্যার প্রবণতা ক্রমেই বাড়ছে। চলতি মাসে কলকাতায় পল্লবী দে, বিদিশা মজুমদার ও মঞ্জুষা নিয়োগী আত্মহত্যা করেছেন। এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই খবর এল কলকাতার এক উঠতি মডেলের আত্মহননের চেষ্টার।

আরও পড়ুন: শাহরুখের বলিউড যাত্রার তিরিশ বছর

শুক্রবার (২৪ জুন) রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দেবলীনা দে নামের এক মডেল। তবে ভোর রাতেই পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। ফলে মৃত্যুর হাত থেকে বেঁচে যান তিনি।

২৭ বছর বয়সী এই মডেল বিভিন্ন ধারাবাহিক ও মিউজিক ভিডিওতে কাজ করেন।

পরিবারকে দায়ী করে তিনি আত্মহত্যার চেষ্টা চালান। ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘বেঁচে থাকার জন্য আমি অনেক সংগ্রাম করেছি। আমার পরিবারই সব কিছুর জন্য দায়ী। এখন আমি শান্তি চাই। বিদায়।’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কালনার বাসিন্দা দেবলীনা দে গত দেড় বছর ধরে মুকুন্দপুর এলাকার উত্তলিকা আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন। সিরিয়ালেও কিছু কিছু কাজ পেতেন। তবে উপার্জন খুব একটা হচ্ছিল না। এ নিয়ে পরিবারের সঙ্গে মাঝেমধ্যেই তার ঝামেলা চলতো।

আরও পড়ুন: পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে

বাবার কাছে নতুন একটি ফ্যাশন হাউজ খোলার জন্য লাখ খানেক টাকা চান দেবলীনা। এটা নিয়েই বাঁধে ঝামেলা। এক পর্যায়ে ভাইয়ের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তরুণী।

তারপর কলকাতা গিয়ে ফেসবুকে নিজের পরিবারের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন দেবলীনা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা