রাতে চা খেতে গিয়ে পুলিশের ধমক  পুলিশ
বিনোদন

রাতে চা খেতে গিয়ে পুলিশের ধমক 

সান নিউজ ডেস্ক: আলোচিত তরুণ কণ্ঠশিল্পী তাশরীফ সিলেটে রাতে চা খেতে গিয়ে পুলিশের ধমক খেয়েছেন। এই অভিজ্ঞতা বেশ তিক্তকর উল্লেখ করে ফেসবুকে ভিডিও মাধ্যমে জানিয়েছেন এই তরুণ। ফেসবুক লাইভে তিক্ত অভিজ্ঞতা জানানোর পর পুলিশের পক্ষ থেকে তাশরীফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন: গৌরবের প্রতীক পদ্মা সেতুর শুভ উদ্বোধন

এখন থেকে সিলেটে ত্রাণ সহায়তা কার্যক্রমে তাকে সর্বাত্মক সহায়তা দেবে পুলিশ।

পাশাপাশি যে পুলিশ সদস্য তাকে ধমক দিয়েছেন তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তাশরীফকে জানিয়েছে পুলিশ।
তাশরীফ বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমি ফোন পেয়েছি। তারা আমাকে আগামী কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। রাতেই একজন এসআই এসে আমাদের সঙ্গে দেখা করেছেন। বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ’

পুলিশের পক্ষ থেকে বেশ সহযোগিতা করা হচ্ছে জানিয়ে তাশরীফ বলেন, ‘এয়ারপোর্ট থানা এবং কোতোয়ালি থানার টহল গাড়ি একটু পরপর আমাদের খোঁজখবর নিচ্ছে। ত্রাণের নিরাপত্তাও তারা দিচ্ছে। সেদিন যে পুলিশ সদস্য আমাকে ধমক দিয়েছেন পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজে বের করে বিষয়টি জিজ্ঞাসাবাদ করা হবে বলেও আমাকে আশ্বস্ত করা হয়েছে। ’

এদিকে শুক্রবার নিজের ফেসবুক পেজে তাশরীফ লেখেন, ‘গতকাল রাতে ফেসবুক লাইভের পরপরই সিলেটের পুলিশ প্রশাসন আমাদের আস্বস্ত করেছেন আমাদের যেকোনো প্রয়োজনে উনারা পাশে থাকবেন এবং ইতিমধ্যে উনারা আমাদের ত্রাণের নিরাপত্তা দেবার চেষ্টা করে যাচ্ছেন। ’

তাশরীফ মনে করেন, ‘আমি বিশ্বাস করি, জনগণ আমাদের শক্তি আর প্রশাসন আমাদের সাহস। ’

তাশরীফ ফেসবুক লাইভ করে দেড় কোটি টাকা উত্তোলন করেছেন বন্যার্তদের জন্য। সেই টাকা দিয়ে তিনি হাজার হাজার পরিবারের পাশে খাবার নিয়ে ছুটে যাচ্ছেন।

সিলেটের রাস্তায় কাজের ফাঁকে চা খাওয়ার সময় এক পুলিশ সদস্য তাশরীফের সঙ্গে দুর্ব্যবহার করেন। বিষয়টি নিয়ে লাইভে কথা বলেছেন এই আলোচিত তরুণ। এর পরই তাকে সহায়তার জন্য এগিয়ে এলো পুলিশ।


সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা