কিয়ারা আদভানি
বিনোদন

গোপন তথ্য ফাঁস!

বিনোদন ডেস্ক : সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানির সম্পর্ক এখন বলিউডের সর্বত্র। ২০২১ সাল থেকেই একসঙ্গে আছেন তাঁরা। অনেকবার একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্কের আভাস দিয়ে গিয়েছেন, যদিও মুখে স্বীকার করেননি কখনোই। তবে কিয়ারা অবশেষে মেনে নিলেন তাঁর ফোনের স্পিড ডায়েলে রয়েছে সিদ্ধার্থ মলহোত্রার ফোন নম্বর।

আরও পড়ুন: ঢাবিতে ‘দিন দ্যা ডে’র নতুন ট্রেইলার প্রদর্শন

‘যুগ যুগ জিও’ ছবির প্রোমোশনেই বরুণের কাছে জানতে চাওয়া হয় কিয়ারার ফোনের স্পিড ডায়েলে কার ফোন নম্বর রয়েছে। আর এতে সময় নষ্ট না করেই বরুণ জানিয়ে দেয় সিদ্ধার্থের নাম। কিয়ারা এই কথার জবাবে বলেন, তাঁর ম্যানেজারের নম্বরও আছে স্পিড ডায়েলে। সঙ্গে হালকা হাসি দিয়ে সম্মতি দেন সিদ্ধার্থের নামেও।

২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করেন সিদ্ধার্থ আর কিয়ারা। এরপর কখনো বলিউড পার্টি, কখনও ইভেন্ট আবার কখনও ঘুরতে গিয়েছেন একসঙ্গে। মাঝে শোনা গিয়েছিল ব্রেকআপ হয়ে গেছে দু'জনের। যদিও পরে নিজেদের সমস্যা মিটিয়ে ফের একসঙ্গে হয়ে যান দুই তারকা।

আরও পড়ুন: তার পেঁচিয়ে আলোচনায় উরফি জাভেদ

বক্স অফিসে ভালো ফল করেছে কিয়ারারা শেষ ছবি ‘ভুল ভুলাইয়া ২’। মুক্তির অপেক্ষায় বরুণ ধাওয়ানের সঙ্গে ‘যুগ যুগ জিও’। রোহিত শেট্টির নতুন ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা মিলবে সিদ্ধার্থের। এছাড়াও পাইপলাইনে আছে ‘থ্যাঙ্ক গড’, ‘মিশন মজনু’, ‘যোদ্ধা’।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা