বিনোদন

ঢাবিতে ‘দিন দ্যা ডে’র নতুন ট্রেইলার প্রদর্শন

বিনোদন ডেস্ক: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন দ্য ডে’ সিনেমার নতুন ট্রেইলার প্রদর্শন করা হবে। শুক্রবার (২৪ জুন) বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যায়ের টিএসসি অডিটেরিয়াম ‘দিন দ্যা ডে’ সিনেমার নতুন এ ট্রেইলার প্রদর্শন করা হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ‘পদ্মাকন্যা’ উপাধি

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল বলেন, আমরা আসছি আমাদের ‘দিন দ্যা ডে’ সিনেমার নতুন ট্রেইলার প্রদর্শন করতে স্টুডেন্টের জন্য, যে ট্রেইলারটি আমরা এখনও ইউটিউবে আপলোড করিনি। আপনারা সবাই আমন্ত্রিত। মত বিনিময় হবে আপনাদের সাথে ‘দিন দ্যা ডে’ মুভি নিয়ে।

জানা গেছে, আসছে কুরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘দিন : দ্য ডে’। ইতিমধ্যে সিনেমাটির সেন্সর সনদও পেয়ে গেছেন হাতে। জানা গেছে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। দিয়েছেন আনকাট সনদও। দীর্ঘদিন ধরে দর্শকরা এ সিনেমার জন্য আগ্রহে থাকা দর্শকেরা কুরবানি ঈদেই দেখতে পাবে বহুল আলোচিত বিগ বাজেটের এ সিনেমাটি। যদিও ট্রেলার বা ট্রেলারের ভিএফএক্স নিয়ে হতাশ হন দর্শকের একাংশ।

আরও পড়ুন: কিশোরীকে অপহরণ ও ধর্ষণ

এর আগে চলতি বছরের শুরুতে এক সংবাদ সম্মেলনে অনন্ত জানিয়েছিলেন, এ সিনেমার বাজেট প্রায় শতকোটি টাকা। বিশ্বের কয়েকটি দেশে সিনেমাটির শুটিং করা হয়েছে। যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান— এই চার দেশ মিলিয়ে ‘দিন: দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেসব লোমহর্ষক প্রেক্ষাপট। এতে অনন্ত ছাড়াও অভিনয় করেছেন অনন্তের স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

সিনেমাটি প্রসঙ্গে অনন্ত জানান, বাংলাদেশের ছোট বাজেটের যেসব সিনেমা তৈরি হয়, দিন দ্য ডে'র বাজেট দিয়ে সে রকম একশটি সিনেমা নির্মাণ করা যাবে। জানা গেছে ‘দিন: দ্য ডে’ সিনেমার বেশিরভাগ অংশের অর্থের জোগান দিয়েছে ইরানি প্রযোজকই। ‘দিন: দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠীদের দমন করতে অভিযানে অংশ নেবেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা