ফের আলোচনায় মম
বিনোদন

ফের আলোচনায় মম

বিনোদন ডেস্ক : ‘মহানগর’ আর ‘রিফিউজি’র পর এবার ‘কহিনূর’ নিয়ে ফের আলোচনায় অভিনেত্রী জাকিয়া বারী মম। ৪০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি উন্মুক্ত হলো ২৩ জুন অন্তর্জালে।

আরও পড়ুন: গোপন তথ্য ফাঁস!

এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জাকিয়া বারী মম। ছবির টিজারে নতুন লুকে দেখা গেছে এই অভিনেত্রীকে। ওয়াটারএইড এবং হু গিভস এ ক্রাপের যৌথ উদ্যোগে এটি পরিচালনা করেছেন কামরুল হাসান।

প্রতিদিন কাকডাকা ভোরে রাজধানীর মাতুয়াইল ময়লার ভাগাড়ে ছুটে যান কহিনূর। জীবিকার তাগিদে ময়লার ভাগাড় থেকে সারাদিন বিভিন্ন সামগ্রী কুড়িয়ে বস্তায় ভরেন। মনে এক রাশ স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত দুর্গন্ধ, বায়ু এবং প্লাস্টিক দূষণের মধ্য দিয়ে কাটে তাঁর জীবন। এমনই এক গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মিত হয়েছে।

কাজটি প্রসঙ্গে মম বলেন, ‘কোহিনূরের মতো হাজারো মানুষ রয়েছে আমাদের চারপাশে। এতদিন দূর থেকে তাদের জীবন আবছা দেখেছি। যখন এই সিনেমার কাজে মাতুয়াইলে ময়লার ভাগাড়ে সরাসরি গেলাম, তখন আসলে অনুভব করলাম বাস্তবতা। উপলব্ধি করলাম তাদের জীবন কতটা কঠিন। সত্যিই তারা একটু স্বপ্নের জন্য কত কষ্টই না সহ্য করে! বাস্তবতার দেখা এক জীবনে সবাই পায় কিনা, সেটাও জানি না।’

আরও পড়ুন: মাঠের বাইরেও তিনি অসাধারণ!

মম মনে করেন, কোহিনূরের মতো এমন একটি চরিত্র তার অভিনয় জীবনের বিশেষ কাজ হয়ে থাকবে।

এদিকে সিনেমাটি উন্মুক্ত হওয়ার পর থেকে মিডিয়া সমালোচকদের পক্ষ থেকে ভালোই প্রশংসা কুড়াচ্ছেন মম ও সংশ্লিষ্টরা। অন্যদিকে ইউটিউব ও ফেসবুকে ছবিটি দেশে মন্তব্যের ঘরে দেখা ‍যাচ্ছে দর্শকদের শতভাগ পজিটিভ প্রতিক্রিয়া।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা