সুখবর দিলেন বুবলী
বিনোদন

সুখবর দিলেন বুবলী

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী গত কয়েক দিন ধরে বেশ আলোচনায় আসছেন। এবার সুখবর নিয়ে হাজির হয়েছে তার ভক্তদের কাছে।

আরও পড়ুন: ওপর নিষেধাজ্ঞা দেওয়াটা শাস্তি নয়

জাকির হোসেন রাজু পরিচালিত 'চাদর' সিনেমায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন বুবলি ও সাইমন সাদিক। গত ১৪ দিন ধরে তারা শুটিং করছেন ঢাকার বিভিন্ন জায়গায়। সরকারি অর্থায়নে সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

এ সিনেমায় আরও অভিনয় করছেন রাশেদ মামুন অপু, মনিরা মিঠু, সীমান্তসহ অনেকেই।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না

চিত্রনায়িকা বুবলি বলেন, গত ১৪ দিন ধরে চাদর সিনেমার শুটিং করছি। এ সিনেমায় অভিনয় করে ইতিহাসের অংশ হতে পারছি দেখে ভালো লাগছে। আমার অভিনীত চরিত্রটিতে অভিনয় করার সুযোগ আছে। 'চাদর' সিনেমাটা দিয়ে এফডিসি অনেক বছর পর সিনেমা প্রযোজনা করছে, এটি সত্যি আমার জন্য ভালোলাগার ঘটনা।

সাইমন সাদিক জানান, গত ১৪ দিন চাদর সিনেমায় শুটিং করছি। দারুণ গল্পের একটা সিনেমা। এখানে একজন কবির চরিত্রে অভিনয় করছি আমি। দর্শকরা মুগ্ধ হবেন সিনেমাটা দেখে এইটুক বলতে পারি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা