বিনোদন

আলিয়া-রণবীরের মেহেদির ছবি ফাঁস

সান নিউজ ডেস্ক: গাঁটছড়া বাঁধলেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারা।

আরও পড়ুন: গাঁটছড়া বাঁধলেন রণবীর-আলিয়া

নিজ বাড়িতে সীমিত সংখ্যক অতিথির সামনে সাতপাঁক ঘুরেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে আয়োজনের কমতি ছিল না। হলুদ-মেহেদি থেকে শুরু করে বিয়ে; সব অনুষ্ঠান রীতি মেনে বাড়িতেই করা হয়েছে। বিয়ের ছবির পর এবার মেহেদির ছবি প্রকাশ্যে এনেছেন আলিয়া।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি দিয়ে আলিয়া জানিয়েছেন, মেহেদি অনুষ্ঠান ছিল স্বপ্নের চেয়েও বেশি কিছু। ভালোবাসায় পরিপূর্ণ এ দিনে পরিবার ও সেরা বন্ধুরা হাজির হয়েছিলেন। ছেলেপক্ষ পারফর্মেন্সের মাধ্যমে তাক লাগিয়ে দিয়েছে। আয়ান (চলচ্চিত্র পরিচালক ও রণবীরের বন্ধু আয়ান মুখার্জি) ছিল ডিজের ভূমিকায়। আমার প্রিয় শিল্পী মিস্টার কাপুর আমার পছন্দের গানে পারফর্ম করে বড় সারপ্রাইজটি দিয়েছেন।

আরও পড়ুন: চার পাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া

প্রসঙ্গত, রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’তে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করলেন রণবীর-আলিয়া। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে চার পাকে বাঁধা পড়েন তারা।

তবে সাবেকি লাল নয়, বিয়ের জন্য সাদা আর সোনালি রঙের শাড়ি বেছে নিয়েছেন আলিয়া ভাট। কনের সঙ্গে ম্যাচিং করেই রণবীর পরেছেন সাদা শেরওয়ানি, মাথায় সাদা পাগড়ি। বিয়ের পর বাড়ির ছাদে ফটোশুটে ব্যস্ত বিটাউনের নবদম্পতি। আলিয়া রণবীরের প্রথম ছবি সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। ৫ বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

বিয়ের দিন রণবীর পরেছেন মণীশ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি। অন্যদিকে আলিয়া পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা। বিয়ের থিম কালার ছিল সাদা ও সোনালী। আলিয়া ও রণবীরের গাঁটছড়া বাঁধলেন করণ জোহর। রণবীর আলিয়ার বিয়ের মন্ডপে রাখা হয়েছিল ঋষি কাপুরের ছবি।

আলিয়া রণবীরের বিয়ের আচার সম্পন্ন করেন চার পন্ডিত। সপ্তপদীর আগে গায়ত্রী মন্ত্র জপ করলেন তারা। বিয়েতে হাজির ছিলেন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, শাহিন ভাট, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহর, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, আকাশ আম্বানি, শ্লোক আম্বানি সহ দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা। শোনা যাচ্ছে বিয়ের পরই সিদ্ধি বিনায়ক মন্দিরে আশীর্বাদ নিতে যাবেন নবদম্পতি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা