বিনোদন

‘জীবনের মুহূর্ত সুন্দর করে দিলে তুমি’

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি বিয়ের পর প্রথম একসঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করলেন পরীমনি ও রাজ। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে পরীমনি ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই সুন্দরী নায়িকা।

আরও পড়ুন: প্রবাসী অনুদান চাইলেন ইমরান খান

স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, আমাদের প্রথম বৈশাখ! এত্ত স্পেশাল হবে ভাবতে পারিনি। বৈশাখের দুই দিন আগেও তার মনে ছিল না কবে বৈশাখ! সে তো রীতিমত সেদিন শুটিংয়ে ডেট করে রেখেছিল। আমিই মনে করিয়ে দিলাম। তারপর …সে যে কত সব আয়োজন করে ফেলল!

তিনি আরও লিখেন, আমরা দুজনে মিলে আমাদের কাপড় ডিজাইন করছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনল। কাল ঘুম থেকে উঠেই আমার জন্যে খোপার ফুল এনে দিল। বৈশাখের আগের রাতে ঠিক হলো আমরা বোটে করে ইফতারি করব। পুরো বোট বুকিং করে আমরা ঘুরলাম ঘণ্টাখানেক। আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত!

আরও পড়ুন: রাশিয়া থেকে ১৮ কূটনীতিক বহিষ্কার

সবশেষে রাজকে ধন্যবাদ জানিয়ে পরীমনি লিখেন, একবার এক ঘাটে ডাব খেতে থামা তো অন্য ঘাটে ফুডপান্ডার ফুড রিসিভ করা। এসব শেষে, না এখন এগুলোই থাকলো বাকি সব বলছি বলছি…..। রাজ থ্যাংক ইউ, জীবনের এসব মুহূর্ত এমন সুন্দর করে দিলে তুমি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা