আনিকা কবির শখ
বিনোদন

নাটকে ফিরলেন শখ

সান নিউজ ডেস্ক: একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। দীর্ঘ বিরতির পর আবারও নাটকে ফিরলেন তিনি।

আরও পড়ুন: গাঁটছড়া বাঁধলেন রণবীর-আলিয়া

তবে মাঝে বিবাহবিচ্ছেদ, ফের বিয়ে, মা হওয়া ইত্যাদি কারণে শোবিজ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তিনি।

গত বছরের ২৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন শখ। এই সুবাদে তাকে ঘিরে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। মাতৃত্বের স্বাদ গ্রহণের দুই মাস পর শোবিজের কাজে ফেরেন শখ। একাধিক অনুষ্ঠানের মঞ্চে নৃত্য পরিবেশন করেছেন।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি নাটকে অভিনয় করেছেন শখ। এর নাম ‘ফাটাফাটি প্রেম’। এতে শখের বিপরীতে আছেন জাহের আলভী। জুয়েল এলিন রচিত নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। গেল মাসেই এর চিত্রায়ন হয়েছে রাজধানীর উত্তরায়।

আরও পড়ুন: বাঙালির আছে ১২ মাসে তেরো পার্বণ

শখ বলেন, দুই-তিন বছর তো হবেই; এরপর ক্যামেরার সামনে দাঁড়ালাম। খুবই ভালো লাগছে। সহকর্মীরা আরও আন্তরিক হয়েছেন বলেই মনে হলো। আমি যখন সন্তানসম্ভবা তখনই পরিচালক রিপন ভাই আমাকে বলেছিলেন, নাটকে ব্যাক করলে তার মাধ্যমেই যেন করি। তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। সব মিলিয়ে কাজটা করলাম।

তিনি আরও বলেন, শুটিংয়ে ফিরে খুবই ভালো লাগছে। বিশেষ করে আমাকে যেভাবে স্বাগত জানানো হয়েছে; সেটা পাবো তা চিন্তা করিনি। ফিরে মনে হচ্ছে, আগের চেয়ে সবাই অনেক আন্তরিক, আপন হয়ে গেছে।

জানা গেছে, বিয়ে নিয়ে নাটকটির গল্প এগিয়েছে। ঈদ আয়োজনে এটি দেখা যাবে আরটিভির পর্দায়।

আরও পড়ুন: আবারও নাটকে মিম

প্রসঙ্গত, শখ ছোটবেলাতে মিডিয়ার সাথে নৃত্যশিল্পী হিসেবে জড়িত ছিলেন। শখের প্রথম টিভিনাটকে অভিনয় ২০০২ সালে শিশুশিল্পী হিসেবে স্বাক্ষর নামের একটি নাটকে। ধারাবাহিক অদ্ভুতুরে এর মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু শখের। বাংলালিংক দেশ টেলিভিশন বাণিজ্যিকের মাধ্যমে বাংলাদেশি মডেল শখ মিডিয়াতে জনপ্রিয় হয়ে ওঠে। শখ 'এফএনএফ', 'ফিফটি ফিফটি', 'দিবা রাত্রি খোলা থেকো', 'রং', এবং 'কলেজ' নামে কয়েকটি টেলিভিশনের বাংলা নাটকে অভিনয় করেছেন যা পল্লব বিশ্বাস পরিচালিত ছিল।

নাটক ছাড়াও তিনি সিটিসেল, বিডি গুঁড়া মসলা, ইউরো লেমন, তোশিন ফ্যান থেকে শুরু করে প্রচার-চলতি বাংলালিংক সহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন চিত্রে কাজ করেন। শখ অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র হচ্ছে, বলো না তুমি আমার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা