ছবি: সংগৃহীত
বিনোদন

নচিকেতার সুরে কন্ঠ দিলেন সামিনা চৌধুরী

সান নিউজ ডেস্ক: দেশের নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও ভারতের নচিকেতা এর আগে অন্যের কথা ও সুরে এক গানে কণ্ঠ দিয়েছেন। এবার তাদের দুজনের আরেকটি নতুন গান প্রকাশিত হয়েছে। তবে এটি দ্বৈতকণ্ঠে নয়। গানটির সুর নচিকেতার, আর কন্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। গানের শিরোনাম একটুখানি কষ্ট দিতেও।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

বুধবার (১৩ এপ্রিল) জুটি মিউজিক নামের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়েছে।

গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। এর কথাগুলো এমন একটুখানি কষ্ট দিতেও মন গহীনে বাধে/ তোমার মন খারাপের সন্ধ্যেবেলায় একজনই তো কাঁদে।

নচিকেতার সুরে গানটির সংগীতায়োজন করেছেন রিদওয়ান নবী পঞ্চম। এবারই প্রথম নচিকেতার সুরে কণ্ঠ দিলেন সামিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, এই গানটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছি। বছর পাঁচেক তো হবেই। অবশেষে সেটি প্রকাশ হলো জেনে খুশি লাগছে। এটা রাসেলের (জুলফিকার রাসেল) অনেক শখের একটা গান। ও চেয়েছে আমাদের দু’জনকে দিয়ে একটা গান করাতে। খুবই সুন্দর কথার গান। সুন্দর সুর। এর আগে নচিকেতার সঙ্গে আমি একটি দ্বৈত গান গাইলেও, ওনার সুরে এটাই প্রথম। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

গানটি নিয়ে নচিকেতা চক্রবর্তী বলেন, ‌‌সামিনা চৌধুরী অনেক গুণী ও জনপ্রিয় একজন শিল্পী। ওনার জন্য প্রথমবার সুর করেছি। চমৎকার গেয়েছেন। আর রাসেলের কথায় তো অসংখ্য গান করেছি আমি। ওর গীতিকবিতা সম্পর্কে নতুন করে বলার নেই। আশা করছি আমাদের নতুন গানটি সমাদৃত হবে।

আরও পড়ুন: উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

এদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, নারী শিল্পীদের মধ্যে সুমা (সামিনা চৌধুরী) আপা আমার সবচেয়ে পছন্দের। তার সঙ্গে অনেক গান করেছি। তবে এটাও স্বপ্ন দেখতাম, নচিদার (নচিকেতা) সুরে সামিনা আপার জন্য একটা গান করবো। কারণ, দুজনই আমার অসম্ভব পছন্দের মানুষ। অবশেষে সেই গানটি হলো। গানটি যে এতোটা মনোযোগ দিয়ে নচিদা সুর করবেন আর সোমা আপা গাইবেন, সেটা ধারণার বাইরে ছিলো।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা