বিনোদন

সেক্রিফাইজ করতে রাজি আছি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস বলেছেন, ‘সন্তানকে নিয়ে আমার যুদ্ধ, পথচলা সব আপনারা দেখেছেন। এ বিষয়ে সবাই জানেন। কথার প্রেক্ষিতে বলেছি, খুব অল্প বয়সে বিয়ে করেছি, বাচ্চা নিয়েছি। হয়তো হুটহাট এই সিদ্ধান্তগুলো ভুল ছিল। স্পেসিফিক আমার সন্তানের জন্য কখনও কোনো ভুল নেই। তার জন্য শুধু ক্যারিয়ার কেন, সবকিছুই সেক্রিফাইজ করতে রাজি আছি।’

আরও পড়ুন: ওয়াসা এমডির ব্যাংক হিসাব তলব

সম্প্রতি এক ভিডিও বার্তায় এসব কথা বলেন অপু বিশ্বাস। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সেখানে। জানালেন, তার আবেগ না বুঝে যেভাবে সবাই সমালোচনা করেছে, তাতে তিনি কষ্ট পেয়েছেন।

গণমাধ্যমের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, ‘আমি মনে করি, আমার ক্যারিয়ারের পেছনে আপনাদেরও অনেক সাপোর্ট আছে। আপনাদের কারণেই আমার সন্তান আজ সবার কাছে এত প্রিয়, এত ভালোবাসার। আসলে আমি হয়ত বোঝাতে পারিনি। হতে পারে আমার বলাটা আপনাদের কাছে অন্যভাবে গেছে বলেই আপনারা লিখেছেন। অনুরোধ করব, যারা যারা লিখেছেন, অবশ্যই সংশোধন করে নেবেন।’

আরও পড়ুন: জামিন পেলেন ইমরান খান

ছেলে আব্রাম খান জয়ের জন্য শতভাগ ত্যাগ স্বীকার করতে রাজি উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তানের ঊর্ধ্বে কিছুই নয়। আমার পৃথিবী, আমার জীবন- সবকিছু মিলে আমার ছেলে আব্রাম খান জয়। তার জন্য আমার যত সেক্রিফাইজ করতে হবে, শতভাগ করব। সে আমার সবকিছু। তার জন্য আমি যুদ্ধ করে এসেছি, করছি, প্রয়োজনে ভবিষ্যতেও করব।’

প্রসঙ্গত, অপু বিশ্বাস বর্তমানে রয়েছেন কলকাতায়। সেখানে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম টলিউড সিনেমা ‘আজকের শর্টকাট’। নচিকেতা চক্রবর্তীর গল্পে এটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর সঙ্গে আছেন পরমব্রত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু প্রমুখ।

আরও পড়ুন: নির্বাচনে আসবে বিএনপি

সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমে ‘কম বয়সে শাকিব খানের সঙ্গে বিয়েটাকে নিজের ভুল সিদ্ধান্ত মনে করেন অপু বিশ্বাস। একইসঙ্গে জীবনের খুশির ঘটনা প্রসঙ্গে বলেন, ‘মা হওয়া। ভুল করে হলেও মা হয়েছি’। তবে অপু মূলত বোঝাতে চেয়েছেন, বিয়েটা ভুল হলেও মা হয়ে তিনি খুশি। আব্রাম খান জয়ের মতো ছেলের মা হতে পেরে নিজেকে বরাবরই ভাগ্যবতী মনে করেন নায়িকা। তবে তার মন্তব্যটি সহজভাবে নেয়নি নেটিজেন। অনেকেই তার কড়া সমালোচনা করেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা