পশুপাখির সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে
বিনোদন

পশুপাখির সঙ্গে অমানবিক আচরণ হচ্ছে

বিনোদন নিউজ ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন ‘হাওয়া’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা এবং মোস্তফা সরোয়ার ফারুকীর নতুন সিনেমা ‘শনিবার বিকেল’-এর মুক্তির অনুমতি না দেওয়া নিয়ে প্রতিবাদ মুখর।

আরও পড়ুন : গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এসব বিষয়ে একটি সংবাদ সম্মেলন হয়।

নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা ‘বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপের খড়গ-গল্প বলার স্বাধীনতা চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এসময় বলেন, ‘কোনো শিল্পকলা আসলেই কি কোনো শর্ত মেনে চলতে পারে? কোনো চলচ্চিত্র কি শর্তসাপেক্ষে তৈরি হতে পারে? তাহলে চলচ্চিত্র কেনো?

আরও পড়ুন : ভারতে ট্রাক-জিপের সংঘর্ষে নিহত ৯

প্রাণ-প্রকৃতি নিয়ে আমার নিজের একটা খাঁটি আবেগ আছে। সেই জায়গা থেকে প্রাণ-প্রকৃতি নিয়ে আমি যদি আরও বেশি কথা বলি। তাই বলে কি চলচ্চিত্র বন্ধ করতে হবে?

তিনি আরও বলেন, বন উজাড় হচ্ছে, দিনের পর দিন পশুপাখির সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে এগুলোর বেলায় বনবিভাগ বা প্রশাসন কোথায়? চলচ্চিত্রের বেলায় প্রশাসনের একটা চাপ কেনো?

সব চরিত্র যদি নিয়ম মেপে চলতে থাকে তাহলে তো কোনো ফিকশনই তৈরি হবে না। আমরা কি তাহলে চলচ্চিত্র নির্মাণ করবো না? আমরা কি তাহলে গল্প বলবো না?

আরও পড়ুন : ওয়াসা এমডির ব্যাংক হিসাব তলব

চিরসবুজ এই নায়িকা বলেন, ‘শনিবার বিকেল’ সিনেমাটি নিয়ে এখন কথা হচ্ছে। এটা নিয়ে আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি। হলি আর্টিজেনের ঘটনা কি আসলে ঘটেনি? ঘটেছে তো। সেগুলো নিয়ে লেখালেখি হয়েছে।

কিছুদিন আগে শাহিন আক্তার একটি উপন্যাস রচনা করলেন। সেগুলো কি আমরা আটকাতে পেরেছি। চলচ্চিত্রের বেলা কি অসুবিধা? আমার জন্মদিন ১লা জুলাই।

হলি আর্টিজেনের ঘটনা নিয়ে আমি এতোটা ট্রমাটাইজ হয়ে আছি যে আমার জন্মদিনটা আমি পালন করতে পারি না। আমার মনে হয় ওই দিনটিতে একটা কাল দাগ লেগে গেছে।

আরও পড়ুন : ক্লিয়ার আছে, গম-চাল আসতে থাকবে

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, তারিক আনাম খান, শম্পা রেজা, আফসানা মিমি, নুরুল আলম আতিক, মাসুম রেজা, কামার আহমেদ সাইমন, অমিতাভ রেজা, পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারি মমসহ শিল্প-সংস্কৃতির অনেকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা