তাপমাত্রা বৃদ্ধির কারণ জয়া!
বিনোদন

তাপমাত্রা বৃদ্ধির কারণ জয়া!

বিনোদন ডেস্ক : এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় দর্শক নন্দিত চিরসবুজ অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের ব্যস্ততার মাঝেও ভক্তদের সাথে সময় কাটাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সরব এই নায়িকা।

আরও পড়ুন : শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়

সোমবার (২২ আগস্ট) জয়া ফেসবুক ও ইনস্টাগ্রামে তার কয়েকটি ছবি পোস্ট করেছেন। যা অন্তর্জালে তীব্র উষ্ণতা ছড়াচ্ছে।

পোস্টকৃত ছবিগুলোতে দেখা যায়—জয়ার পরনে কালো রঙের পোশাক। তার ওপরে ধূসর রঙের একটি পাতলা শার্ট টাইপের পোশাক পরেছেন। মাথায় রঙিন কোকঁড়া চুল।

জয়ার আহসানের একেকটি ছবিতে একেক অভিব্যক্তি নেটিজেনদের মুগ্ধ করেছে। ভক্তবৃন্দরা মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

আরও পড়ুন : মিয়ানমারের সাংগাইয়ে ৩০ সেনা নিহত

আজমিনুর নামে একজন লিখেছেন, ‘ন্যাচারাল বিউটি।’

ফারহানা হক নামে আরও একজন লিখেছেন, ‘আগুন! পুরাই আগুন! এত সুন্দর মেইনটেইন করেছেন নিজেকে।’

তাহিরা মঞ্জুর বৃষ্টি লিখেছেন, ‘সকালবেলা আগুন লাগায় দিলেন।’

নাজমুল ইসলাম রাব্বী নামে এক ভক্ত লিখেন, ‘অবশেষে আজকের তাপমাত্রা বৃদ্ধির কারণ খুঁজে পাওয়া গেল।’

আরও পড়ুন : নির্বাচনে ১৫০ আসনে ইভিএম

অভিনেত্রীর দাবি— তার বয়স ৩৯। কিন্তু তার ছাপ বিন্দুমাত্র পড়েনি চেহারায়। বরং এ প্রজন্মের তরুণ নায়িকারাও তার শরীরি সৌন্দর্যের কাছে অনায়াসে হার মেনে যান। তাই তো নতুন এসব ছবিতে জয়াকে দেখে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা।

একজন লিখেছেন, ‘এটা কীভাবে সম্ভব।’ কেউ কেউ বলছেন, ‘জয়া যেন বনসাই।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

জয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঝরা পালক’ পশ্চিমবঙ্গে গত জুন মাসে মুক্তি পেয়েছে।

আরও পড়ুন : মার্কিনিদের ইউক্রেন ত্যাগের নির্দেশ

কবি জীবনানন্দ দাশের জীবনীভিত্তিক সিনেমাটি নির্মাণ করেন সায়ন্তন মুখার্জি। এতে জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্যপ্রভা দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

আগামী সেপ্টেম্বরে মুক্তির কথা রয়েছে জয়া অভিনীত ‘বিউটি সার্কাস’ সিনেমাটি। মাহমুদ দিদার পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া।

এ ছাড়াও পশ্চিমবঙ্গে তার আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন : হাফ ভাড়া দাবিতে শিক্ষার্থীরা

প্রসঙ্গত, ২০০৪ সালে জয়া আহসান অভিনীত প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তি পায়। ‘গেরিলা’ সিনেমায় বিলকিস বানুর চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান। এরপর এই নায়িকার ‘চোরাবালি’ সিনেমাটিও প্রশংসিত হয়।

গুণী এই অভিনেত্রী এ পর্যন্ত ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। তিনি ওপার বাংলার সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন।

কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বেশ কিছু সম্মাননা। এ তালিকায় রয়েছে—ফিল্মফেয়ার, আনন্দলোক পুরস্কার প্রভৃতি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা