আমির খান
বিনোদন

বন্যা দুর্গতদের পাশে আমির খান

সান নিউজ ডেস্ক: বলিউড সুপারস্টার আমির খান। ভারতের আসামের বন্যা দুর্গতদের সাহায্যে ২৫ লাখ রুপি দিয়েছেন এ তারকা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে খবরটি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

আরও পড়ুন: শাকিব খানের স্বপ্নপূরণ

এক টুইটে তিনি লিখেছেন, ‘জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খান আমাদের রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি দিয়েছেন। এই মহানুভব কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আসামের বন্যায় এরই মধ্যে অনেক মানুষ মারা গেছেন। ঘর হারিয়েছেন হাজার হাজার মানুষ। জানা গেছে, বন্যায় প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে তৈরি হয়েছে ত্রাণ শিবির।

এর আগে আসামের মানুষের সাহায্যে ২৫ কোটি রুপি দান করেছেন ভারতের বিশিষ্ট ব্যবসায়ী মুকেশ আম্বানি। এছাড়া অভিনেতা অর্জুন কাপুর, নির্মাতা রোহিত শেঠি ও গায়ক সোনু নিগম প্রত্যেকে ৫ লাখ রুপি দিয়েছেন। পাশাপাশি টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার দিয়েছেন ১১ লাখ রুপি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা