সাদিয়া জাহান প্রভা
বিনোদন

আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া

নিজস্ব প্রতিবেদক: কিছু দিন আগে সংবাদ এবং সাংবাদিকদের এড়িয়ে চলার ঘোষণা দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

আরও পড়ুন: তাসনিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নেপথ্যের কারণ তখন জানা যায়নি। এবার তার আপত্তির জায়গাগুলো সামনে নিয়ে এলেন অভিনেত্রী।

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় অভিনয়শিল্পী সংঘের ইফতার পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হন প্রভা। এ সময় তার জীবনে ঘটে যাওয়া কয়েকটি অপ্রীতিকর ঘটনা নিয়ে কথা বলেন তিনি।

প্রভা বলেন, ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেলে ভয় পেতাম, কারণ আম্মু জানলে বকা দেবে। এখন ফিজিক্যালি অ্যাবিউজড হলেও হজম করে ফেলি। কারণ, তারচেয়ে বড় ভয় হয় যদি জার্নালিস্ট জানতে পারে, তাহলে কী হবে! আমার জীবনে যারা (প্রেমিক) এসেছে, প্রত্যেকে যাওয়ার সময় একটা ব্লেম গেম খেলেছে। এটার মধ্যে মেন্টালি টর্চার হয়েছি, কিন্তু কাউকে কিছু মুখফুটে বলতে পারিনি। বরাবরই মনে হয়েছে বললেই যদি জার্নালিস্ট জেনে যায়? ডিভোর্সের পেপার যখন ফাইল করি, নিয়ম অনুযায়ী আমার কিছু পাওনা থাকে। কিন্তু সেটা নিয়ে কথা বলতে ভয় করে, যদি সেটা খবরে চলে আসে। আমি সব কিছুই করতে পারতাম যদি সাংবাদিকরা আমাকে সাপোর্ট করত।

আরও পড়ুন: আইপিএল উদ্বোধনে দক্ষিণী তারকারা

তিনি বলেন, কিছু দিন আগে সামাজিকমাধ্যম থেকে আমি জানিয়েছি আপনারা আমার সঙ্গে কথা না বলে নিউজ করবেন না। আমরাও তো চেষ্টা করি ধর্মীয়রীতি পালন করতে। যেমন রোজার সময় আমাদের মন নরম থাকে। সেসময় প্রত্যেকেরই উচিত কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া। সেসময় আমি ক্ষমা চেয়ে এটা নিয়ে গুছিয়ে একটি স্ট্যাটাস দিই। এরপরই আমার কানে আসে, নিউজ হয়ে গেছে, ‘অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা’। আমি কেন ক্ষমা চাইতে যাব? ক্ষমা তো এই সোসাইটির আমার কাছে চাওয়া উচিত বলে আমি মনে করি।

এই অভিনেত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো পোস্ট দিলেই একটা শ্রেণি আছে যারা আমার পেছনে লেগেই থাকে। একদিন একজন হঠাৎ করে বলেই বসলেন, আমি নাকি এগুলো অ্যাটেনশন পাওয়ার জন্য করি। এরপর আমি আমার সব ছবি সরিয়ে ফেললাম। আসলে আমার ওপর আল্লাহর রহমত আছে যে, আমি মেন্টালি ভেঙে পড়িনি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এটাকে আল্লাহ হেদায়েত প্রাপ্ত বলতে পারি।

আরও পড়ুন: শুধু রুচির নয়, বিবেকের বিকলাঙ্গতা!

এরপর প্রভা উপস্থিত সাংবাদিকদের ভাই সম্বোধন করেন। অনুরোধ করেন, কেউ যদি তার নামে সোশ্যাল হ্যান্ডেলে বা খবরে বাজে কথা লেখেন, তবে যেন ভাই হিসেবে সেটার প্রতিবাদ করেন।

প্রভা আরও বলেন, দেখেন দুইটা গল্প বলি। একটা মেকআপ রুমের। যেখানে আমরা শুটিং করে রুমে ঢুকি। মেকআপ করি, খাই, আপনারা এলে বসে গল্প করি। তো এভাবে এক দিন গ্রিনরুমে বসে আছি। একজন ফটোগ্রাফার ও একজন সাংবাদিক আসলো। বসতে বললাম। এরপর আমি মুখে পাউডার মেখে মেকআপের প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে ক্লিক ক্লিক ক্লিক…। আমি বললাম, ‘কেন ছবি তুলতেছেন?’ বলে, ‘আমি তো জার্নালিস্ট’। এটার মানে কী বলেন তো? উনি সাংবাদিক বলে আমার কোনও প্রাইভেসি নাই?

প্রভা বলেন, সেদিন শুটিং শেষ করে উবার নিয়েছি। একজন সাংবাদিকও আমার সঙ্গে উঠলেন। ভাই মানুষ। পাশে বসলেন। বললেন, এয়ারপোর্টে নামায়ে দিতে। তো সিটে বসে কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখল! বললাম, ‘তুমি আমার গায়ে হাত দিলা কেন? আমার কোনো কলিগও তো এভাবে হাত দেয় না।’ এরপর সে ‘সরি’ বলেছে। নামকরা সাংবাদিক। আমি জানি, সে সরি বললেও তার ভুল রিয়েলাইজ করে নাই। পরে সে তার ক্ষোভ প্রকাশ করেছে অন্যভাবে। কীভাবে তাহলে সাংবাদিকদের সঙ্গে আন্তরিক হব?

আরও পড়ুন: মাকে নতুন করে অনুভব করছি

এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, জ্যেষ্ঠ অভিনেত্রী ডলি জহুর, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা