একই ফ্রেমে শাবনূর ও মমতাজ
বিনোদন

একই ফ্রেমে শাবনূর ও মমতাজ

সান নিউজ ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ও ফোক সম্রাজ্ঞী মমতাজ একই ফ্রেমে আবদ্ধ হলেন। সম্প্রতি অস্ট্রেলিয়ায় যান ফোক সম্রাজ্ঞী। একটি ছবিতে দেখা যায়, শাবনূর বসে আছেন ড্রাইভিং সিটে। তার পাশেই বসে আছেন মমতাজ।

আরও পড়ুন : বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

ছবি শেয়ার করে গায়িকা জানান, দুজনের দারুণ সময় কেটেছে। শাবনূর তাকে গাড়িতে করে সিডনি বিমানবন্দরে পৌঁছে দেন বলেও জানান মমতাজ।

গায়িকা লেখেন, ‘খুব পছন্দের নায়িকা শাবনূর। আমি জানি আমার মতো কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটি। আজ সারাদিন সময় দিল শুধু আমার জন্য। অবশেষে এয়ারপোর্ট পর্যন্ত। ভীষণ মিশুক একটা মানুষ। খুব ভালো থেকো তুমি, অনেক মিস করবো তোমাকে।’

আরও পড়ুন : ‘জাতীয় কবি’র গেজেট চেয়ে আইনি নোটিশ

গত ২৮ মে সিডনিতে বসেছিল বৈশাখী মেলা। সেখানে পারফর্ম করেন মমতাজ। এছাড়া অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে বাংলাদেশিদের আয়োজনে কনসার্টেও অংশ নেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন সংসদ সদস্য ও বাংলাদেশ অ্যাম্বাসির আয়োজনেও অংশ নেন মমতাজ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা