শ্রাবন্তী চ্যাটার্জী
বিনোদন

কষ্ট পেয়েছেন শ্রাবন্তী

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী জানালেন ভূস্বর্গ কাশ্মীরে শুটিং করতে গিয়ে কষ্ট পেয়েছেন। বরফের মধ্যে কেবল পাতলা শাড়ি পরে শুটিং করা, ভীষণ কঠিন ছিল।

আরও পড়ুন: ইসরায়েলকে স্বীকৃতি দিতেই এই সরকার

শুক্রবার (২৭ মে) মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত নতুন সিনেমা ‘ভয় পেও না’। এতে তার নায়ক ওম সাহানি। সিনেমাটির গানের শুটিং হয়েছে কাশ্মীরে। ওই শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে শ্রাবন্তী বলেন, ‘গোটা ইউনিট ঠাণ্ডায় কাঁপছে। নায়কও ব্লেজার, জ্যাকেট সমস্ত কিছু পরেছে। আর আমার কস্টিউম একটা ফিনফিনে শাড়ি। কী করব? গানটা দেখতে ভালো লাগতে হবে। স্বপ্নের একটা গান। আর আজীবন দেখে এসেছি মানুষ নায়িকাকে স্বপ্নের মতো সুন্দর দেখতে ভালোবাসে। দেখলে মনে হয় অভিনেতা-অভিনেত্রী, বিশেষ করে অভিনেত্রীদের জীবন খুব সহজ, কিন্তু তা নয়।’

এই সিনেমার সুবাদেই প্রথমবার কাশ্মীরে গিয়ে তুষারপাত দেখেছেন শ্রাবন্তী। তিনি বলেন, ‘এবার কাশ্মীরে গিয়ে আমি জীবনে প্রথম তুষারপাত দেখলাম। শট দেব কি, আমি তো বরফের সঙ্গে রিল বানাচ্ছি। এই অভিজ্ঞতাটা কোনোদিন ভুলব না। এখনও চোখ বন্ধ করলেই যেন সামনে ভেসে ওঠে সেই বরফে ঢাকা ভূস্বর্গের ছবি।’

আরও পড়ুন: বসিরহাটে ভোগ রান্না করলেন নুসরাত

ওম সাহানির সঙ্গে জুটি হিসেবে প্রথম কাজের অভিজ্ঞতা জানিয়ে শ্রাবন্তী বলেন, ‘ওমের সঙ্গে আগে একটা সিনেমায় কাজ করেছি। ওটার নাম ছিল ‘হুল্লোড়’। তবে সেখানে আমরা জুটি হিসেবে কাজ করিনি। ওম একজন ভীষণ ভালো মানুষ আর দারুণ শিল্পী। শুধু অভিনয় নয়, দারুণ ছবিও আঁকে। ওমের কাছে আবদার করেছি, আমার একটা পোট্রেট এঁকে দিতে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা