জ্যাকলিন ফার্নান্দেজ
বিনোদন

জ্যাকলিনের সামনে ৩ শর্ত

সান নিউজ ডেস্ক: ২০০ কোটির প্রাতরাণার মামলায় নাম জড়ানোর পর বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের নামে আদলতে নোটিশ জারি করে গত বছর এমনকি তার এখন এ দেশ ছাড়ারও কোনো অনুমতি নেই। তবে ৩১ মে থেকে ৬ জুন দুবাই যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী।

আরও পড়ুন: তিস্তা চুক্তি আটকে আছে, এটা লজ্জার

তিনি গত মাসেই দিল্লি আদালতে ১৫ দিন দেশের বাইরে থাকার অনুমতি চেয়েছিলেন। যাবেন আবুধাবি। আইফা অ্যাওয়ার্ড উপলরক্ষ্যই সে দেশে যাওয়ার কথা আছে জ্যাকলিনের। অবশেষে আদালত সম্মতি দিল। তার নামে জারি হওয়া লুক আউট নোটিশও স্থগিত থাকবে ওই কদিন। সঙ্গে আদালত কড়া শর্তও জারি করল, যা না মানলে বিপদে পড়বেন তিনি।

কী শর্ত দিয়েছেন আদালত? ৩১ মে থেকে ৬ জুন দেশের বাইরে থাকার অনুমতি পেয়েছেন। অর্থাৎ এক সপ্তাহ। আর এ জন্য তাকে ৫০ লাখ টাকা জমা রাখতে হয়েছে। সঙ্গে আরবে কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন সেই তথ্যপ্রমাণও জ্যাকলিনককে তুলে দিতে হবে আদালতের হাতে। আর জ্যাকলিন যদি শর্ত ভঙ্গ করেন, দেশে না ফেরেন তবে তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

সুকেশের সঙ্গে ২০০ কোটির প্রাতরাণার মামলায় নাম জড়ানোর পর বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নামে আদলতে নোটিশ জারি করে গত বছর। সেই সময় তাকে মুম্বাই এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কয়েকবার ম্যারাথন জেরা করা হয়েছে তাকে সুকেশের সঙ্গে কী সম্পর্ক তা খতিয়ে দেখার জন্য। সঙ্গে ওই ঠকবাজের সঙ্গে তার কী সম্পর্ক, কী কী উপহার নিয়েছেন, এ রকম বেশ কিছু অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে ‘কিক’ নায়িকাকে।

জ্যাকলিন প্রথম সুকেশের সঙ্গে দেখা হয় সুকেশের কাকার শ্রাদ্ধে। বন্ধুর পাঠানো প্রাইভেট জেটে করে তিনি সেই সময় চেন্নাই গিয়েছিলেন। উঠেছিলেন হয়তে। এর পর ‘ব্যক্তিগত দরকারে’ সুকেশের পাঠানো জেট, হেলিকপ্টারে করে কেরালা ঘুরতে যান।

সান নিউজ/এনকে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা