বসিরহাটে ভোগ রান্না করলেন নুসরাত
বিনোদন

বসিরহাটে ভোগ রান্না করলেন নুসরাত

বিনোদন ডেস্ক : টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান শুধু দক্ষ অভিনেত্রী নন, পশ্চিমবঙ্গ লোকসভার একজন প্রভাবশালী সদস্যও তিনি। এজন্য প্রায়ই তার নির্বাচনী এলাকা বসিরহাটের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত থাকেন এই তৃণমূল নেত্রী।

আরও পড়ুন : তিস্তা চুক্তি আটকে আছে, এটা লজ্জার

এ অভিনেত্রী এবার নিজের এলাকার মানুষের জন্য কালীপূজার ভোগ রান্না করলেন। নিজের ধর্ম ইসলাম হলেও তিনি অবশ্য বিভাজনে বিশ্বাস করেন না। সব ধর্ম, সব মানুষকেই সমান গুরুত্ব দেন নায়িকা। আবারও সম্প্রীতির সেই বার্তাই ছড়িয়ে দিলেন তিনি।

শনিবার (২৮ মে) স্থানীয় সংসদ সদস্য হিসেবে বসিরহাটের খোলাপোতা কালী মন্দিরের পূজা উদ্বোধন করতে আসেন নায়িকা নুসরাত জাহান। এরপর কোমরে আঁচল গুঁজে বিশাল পাত্রে ভোগ রান্নায় যোগ দেন। খুন্তি দিয়ে নেড়েচেড়ে দেখেন ভোগের খিচুড়ি। এরই মধ্যে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে।

আরও পড়ুন : পদ্মা সেতুতে আলো জ্বলবে ১ জুন

ডেকচিতে খুন্তি নাড়তে নাড়তে নুসরাত আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করেন, ‘পেরেছি?’ সবাই সমস্বরে বলে উঠল, ‘হ্যাঁ দিদি পেরেছেন, পেরেছেন’।

জানা যায়, বসিরহাটের এই শ্মশান কালীর মন্দির নির্মাণে অনেক মুসলিম বাসিন্দার অবদান রয়েছে। অর্থাৎ সম্প্রীতির নজির আগেই গড়েছিলেন খোলাপাতা গ্রামের বাসিন্দারা। এবার সেই সম্প্রীতিকে নতুন মাত্রা দিলেন নুসরাত জাহান।

আরও পড়ুন : বিএনপি বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে

সম্প্রতি বসিরহাটের একটি রক্তদান কর্মসূচিতেও অংশ নেন তৃণমূল নেত্রী নুসরাত। বোঝাই যাচ্ছে, জনগণের সেবায় কমতি রাখছেন না অভিনেত্রী।

অপরদিকে সেই আয়োজনে উপস্থিত হয়ে টলিউডের সাম্প্রতিক আত্মহত্যা-রহস্যজনক মৃত্যুগুলো নিয়ে তিনি কথা বলেছিলেন।

আরও পড়ুন : হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চলতি মাসের গত দুই সপ্তাহে কলকাতার ৩ জন অভিনেত্রী আত্মহত্যা করেছেন। তারা হলেন পল্লবী দে, বিদিশা দে মজুমদার ও মঞ্জুষা নিয়োগী। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে নুসরাতের ভাষ্য, ‘অভিনেত্রীদের মৃত্যু রীতিমতো দুঃখজনক। এই রকম কাজ যেন কেউ না করেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি।

আরও পড়ুন : তরুণী হেনস্তায় জড়িত নারী গ্রেফতার

তিনি আরও বলেন, ইদানিং একটি প্রবণতা দেখা দিচ্ছে। নতুন প্রজন্মের অভিনেত্রীদের উচ্চাকাঙ্ক্ষা, বিলাসিতা, শিখরে পৌঁছতে গিয়ে তা না পেয়ে মানসিক যন্ত্রণা। তার পর সেখান থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকে। এটা খুবই দুঃখের। আর কেউ যেন এমনটা না করেন।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা