তোমার রূপ অসাধারণ কিছু নয়- আনুশকা শর্মা
বিনোদন

তোমার রূপ অসাধারণ কিছু নয়

বিনোদন ডেস্ক : বলিউডে আনুশকা শর্মার ‘রাব নে বানা দি জোড়ি’ ছবির মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু। প্রথম ছবিতেই শাহরুখ খানের নায়িকা হিসেবে ক্যামেরার সামনে এসে নজর কেড়েছিলেন। এরপর আমির খানের বিপরীতে ‘পিকে’ ছবিতে অভিনয় করে রাতারাতি বাজিমাত। এক লাফে ওঠে আসেন বি-টাউনের শীর্ষ নায়িকাদের সারিতে।

আরও পড়ুন : সারা বিশ্বে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী

তবে এতো মধুর ছিলো না আনুশকার শুরুর গল্প। ‘রাব নে বানা দি জোড়ি’ ছবিতে ‘তানি’ চরিত্রে ধরা দিয়েছিলেন নায়িকা। এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময়ই নিজের চেহারা নিয়ে তাকে শুনতে হয়েছিল তিক্ত কথা।

সিনেমার পরিচালক আদিত্য চোপড়া মুখের ওপর আনুশকাকে বলে দিয়েছিলেন, তানির চরিত্রে তোমাকেই নিচ্ছি। কিন্তু তোমাকে মনে রাখতে হবে তোমার রূপ অসাধারণ কিছু নয়। তাই সে ঘাটতি পূরণের জন্য তোমায় খাটতে হবে।

আরও পড়ুন : ইসরাঈলে হামলায় নিহত ৩

২০০৮ সালে ‘রাব নে বানা দি জোড়ি’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করা আনুশকা বলিউডে নিজের জায়গাটা পাকাপোক্ত করেন ‘ব্যান্ড বাজা বারাত’ চলচ্চিত্র দিয়ে। সেই ছবিতে আনুশকার নায়ক হিসেবে বলিউডে অভিষেক হয়েছিল রণবীর সিংয়ের।

আনুশকা অভিনয় জগতে আসার আগে মডেলিং করতেন। ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবিতে শেষবার দেখা যায় তাকে।

আরও পড়ুন : আ’লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি

প্রসঙ্গত, ১৯৮৮ সালের ১ মে অযোধ্যায় আনুশকার জন্ম। বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। পরিবারের কোনো সদস্যই বলিউড বা অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না।

আরও পড়ুন : শাস্তি পেলেন সেই ম্যাজিস্ট্রেট

ফলে অনেকটা নিজের পরিশ্রমকে সম্বল করেই চৌকাঠের বাইরে পা বাড়াতে হয়েছিল আনুশকাকে। এরপর একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে একসঙ্গে কাজের সূত্র ধরে বিরাট কোহলির সঙ্গে পরিচয়। পরিচয় থেকেই প্রেম ও পরিণয়। এ তারকা দম্পতির ঘরে এক কন্যা সন্তান রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা