লং ড্রাইভে গেলেন শ্রীলেখা
বিনোদন
ভাবো, ভাবতে থাকো…

লং ড্রাইভে শ্রীলেখা

বিনোদন ডেস্ক : টালিগঞ্জের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র ফুরফুরে মেজাজে চলন্ত গাড়ির মধ্যে বসে রয়েছেন। তার পরনে হলুদ-সবুজ স্লিভলেস টপ, চোখে সানগ্লাস, মুখে উচ্ছ্বল হাসি।

আরও পড়ুন : আইন মেনেই গেছেন হাজী সেলিম

গাড়ি চালাচ্ছেন সুঠাম-সুদর্শন এক যুবক। চলন্ত গাড়িতে বাজছে উত্তম-সুচিত্রা জুটির সেই বিখ্যাত গান ‘এই পথ যদি না শেষ হয়…’।

অভিনেত্রী শ্রীলেখা কার সঙ্গে লং ড্রাইভে বের হয়েছেন? প্রশ্ন অনেকের মনে। জল্পনা আরও গাঢ় হয়েছে অভিনেত্রীর ভিডিওর ক্যাপশন দেখে । যেখানে তিনি লিখেছেন, ‘ভাবো, ভাবতে থাকো… টাটা’।

কমেন্ট বক্সে এ দেখে অনেকেই কৌতুহল প্রকাশ করছেন। জানতে চাইছেন, শ্রীলেখার পাশের যুবকটি কে? তার সঙ্গে অভিনেত্রীর সম্পর্কই বা কী? তবে শ্রী মুখে কুলূপ এঁটে আছেন।

আরও পড়ুন : যুদ্ধে জড়িয়ে যাচ্ছে বেলারুশ?

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেল, শ্রীলেখাকে নিয়ে রোম্যান্টিক লং ড্রাইভে বের হওয়া ওই যুবকের নাম ত্রাম্বক রায় চৌধুরী। তিনি পেশায় একজন মডেল। তারা একসঙ্গে একই জিম সেন্টারে শারীর চর্চা করেন।

শ্রী এর আগে ত্রাম্বকের সঙ্গে জিমে তোলা একটি ছবি পোস্ট দিয়েছিলেন। তখন বলেছিলেন, ‘আমার নতুন সঙ্গীর সঙ্গে পরিচিত হও। আরে জিম সঙ্গী, তোমরা যে কী ভাবো!’

আরও পড়ুন : এলপিজির দাম কমলো ১০৪ টাকা

শ্রীলেখার এই রিল ভিডিও দেখে, কেউ লিখছেন- ‘উফ দারুণ তো। পাবলিক এই জল্পনা-কল্পনাটা ডিজার্ব করে’। আবার কেউ লিখেছেন, ‘ভাবছি না, ভাবতে চাইছিও না। তুমি ভালো আছো সেটাই আসল’।

তাহলে নতুন করে কারো প্রতি মন ডুবেছ শ্রীলেখার? এ প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। যদি তেমনটা হয়, সেটা সময়ের সঙ্গে ঠিকই প্রকাশ হয়ে যাবে।

আরও পড়ুন : কাদের মির্জার আমন্ত্রণে কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদের

প্রসঙ্গত, ২০০৩ সালে শিলাদিত্য স্যান্নালকে বিয়ে করেছিলেন শ্রীলেখা। ১০ বছর সংসার করার পর ২০১৩ সালে আলাদা হয়ে যান তারা। একমাত্র কন্যা ঐশী থাকেন শ্রীলেখার কাছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা