বিনোদন

পরীমনির বেবি বাম্পের ছবি প্রকাশ

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন। এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি মা হওয়ার বিষয়টি নিজেই প্রকাশ করেন। এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন তিনি। বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাত পৌনে ১টায় ছবিটি প্রকাশ করেন পরীমনি। হালকা লিপস্টিক আর চশমা পরে সবুজ গাউনে হাজির হলেন মাতৃত্বকালীন পোজে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে দুই হাজারের বেশি মৃত্যু

ছবিতে দেখা যাচ্ছে, পরীমনি পেটে হাত রেখে অনাগত সন্তানকে যেন আগলে রেখেছেন পরম মমতায়। মুখের স্নিগ্ধ হাসিই বলে দিচ্ছে মা হওয়ার খুশিতে ভাষা হারিয়ে ফেলেছেন পরীমনি। এর আগে ঈদের আগের দিন পরীমনি ও রাজ উড়াল দেন কক্সবাজার। সেখান যাওয়ার পর থেকে নিয়মিত ছবি শেয়ার করছেন পরীমনি ও তার স্বামী রাজ। কক্সচবাজার সফরে পরী ও রাজের সঙ্গে আছেন পরীমনির নানা শামসুল হকও পরিবারে আরও এক সদস্য। স্বামী ও নানাকে ঘিরেই এখন পরীর পৃথিবী। ঈদের দিন তিনজনের কয়েকটি ছবি শেয়ার করে তৃপ্ত মনের অনুভূতি প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা।

লিখেছিলেন, ‘এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে... আলহামদুলিল্লাহ। আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।

আরও পড়ুন: আ’লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি

বুধবার (৪ মে) নায়িকা তার ফেসবুক পেজে আপলোড করেন কিছু রোম্যান্টিক ছবি। যেখানে দেখা গেছে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে পরম আদরে একে-অপরকে জড়িয়ে আছেন পরীমনি-রাজ। আবার চুম্বনরত অবস্থায়ও ক্যামেরাবন্দি হয়েছেন তারা।

রাজের সাথে অপূর্ব প্রেমময় মুহূর্ত মুগ্ধ সেসব ছবির ক্যাপশনে পরীমনি উদ্ধৃত করেছেন সুইডিশ অভিনেত্রী ইংগ্রিড বার্গম্যানের একটি উক্তি। তা হলো, ‘শব্দ যখন অতিরিক্ত হয়ে যায়, তখন কথাকে থামিয়ে দেওয়ার জন্য প্রকৃতির একটি প্রেমময় কৌশল হলো চুম্বন।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা