ছবি: সংগৃহীত
বিনোদন

শাকিবকে বাবা বলেছি, তার নায়িকা হবো না

বিনোদন ডেস্ক: কয়েক বছর আগে শাকিব খানের সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন পূজা চেরি। তবে এখন তাকে এ নায়কের নায়িকা রূপে দেখা যায়। এমনকি শোনা যাচ্ছে তাদের প্রেমের গুঞ্জন। পূজার মতো দীঘিও শিশুশিল্পী হিসেবে শাকিবের সিনেমায় অভিনয় করেছেন। তাই ধারণা করা হচ্ছে, হয় তো দীঘিও শাকিব খানের নায়িকা হবেন।

আরও পড়ুন: বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ

তবে বিষয়টি নিয়ে দীঘি জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘আমার মনে হয় না বিষয়টা খুব ইজি হবে। আমি একজনকে ছোটবেলায় চাচ্চু বলে ডেকেছি। বাবা বলেছি। তার সঙ্গে ইজিলি গান গেয়ে নাচব এটা পসিবল না। যারা করেনি ছোটবেলায়, তাদের জন্য ইজি। বাট আমার জন্য ইজি না। আমি নিজেও মানতে পারব না, দর্শকরা আরও মানতে পারবে না। তবে চরিত্র ডিমান্ড করলে সেটা ভেবে দেখব। কিন্তু আমি নট শিওর এবাউট ইট।’

এদিকে, ঢাকাই ছবির তরুণ নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারকা অভিনেতা শাকিব খান। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে রাফি নিজেই প্রকাশ করেছেন এই খবর। তবে নির্মাতা রায়হান রাফি নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিতে নায়িকা হিসেবে শবনম বুবলী এবং পূজা চেরির কেউ থাকছেন না। আসছেন নতুন নায়িকা।

আরও পড়ুন: দুই অভিনেত্রীর পোস্ট ভাইরাল

নতুন ছবিতে ছবিতে নায়িকা কে থাকছেন জানতে চাইলে রাফি বলেন, ‘একদম নতুন কাউকে দেখা যাবে। তবে সেটা সবার জন্য চমকও বলতে পারেন। আপাতত তাই নায়িকার বিষয়টা কাউকে জানাতে চাচ্ছি না।’

এদিকে, অপু বিশ্বাসের পর শবনম বুবলীর সন্তানকেও বাবার স্বীকৃতি দিয়েছেন শাকিব খান। এছাড়া শাকিব খানের সঙ্গে তার বিয়ের তারিখও প্রকাশ করেছেন বুবলী। তবে বিয়ের কাবিনামা এখনও অপ্রকাশিত।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

শাকিব-বুবলী-সন্তান ইস্যু সামনে আসার সঙ্গে সঙ্গে পূজা চেরির সঙ্গে শাকিবের প্রেমের বিষয়টিও চর্চিত হতে থাকে। নানা রটনা-ঘটনা আসতে থাকে আলোচনায়। এই পরিস্থিতে শাকিবের সঙ্গে প্রেমের বিষয়টিও অস্বীকার করেন পূজা। জানান, এগুলো গুজব। এক শ্রেণির মানুষের বানানো গল্প।

অন্যদিকে, দীঘি এখন সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছেন। পাশাপাশি কাজ করে যাচ্ছেন সমানতালে। পড়াশোনা আর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। তাই ব্যক্তিগত জীবনে প্রেম-ভালোবাসা নিয়ে ভাবার সময় পান না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা