জেমস
বিনোদন

ওরা আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে

সান নিউজ ডেস্ক: এক যুগ পর ফিরছেন নগরবাউল। তার নতুন গান চাঁদরাতে প্রকাশ হবে। দেশজুড়ে তাই জেমস ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছেন।

আরও পড়ুন: রুবেলের পরিবারের পাশে মেয়র আতিক

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নতুন এই গানের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে গানের প্রকাশনা বসুন্ধরা ডিজিটালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জেমস। অনুষ্ঠানে অল্প সময়ের জন্য হাজির হন নগরবাউল। কথা বলেন দীর্ঘ বিরতির পর মৌলিক গানে ফেরার প্রসঙ্গে।

জেমস বলেন, ‘ওরা আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। বলেছে, আপনার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা করতে পারেন। এটা একজন শিল্পীর জন্য অনেক সম্মানের। নিজের মতো করে কাজ করা তো একজন শিল্পীর জন্য ভালো।’

বসুন্ধরা কর্তৃপক্ষের প্রস্তাব ও পরিকল্পনা পছন্দ হয়েছে জেমসের। সে কারণেই তাদের সঙ্গে কাজটি করেছেন বলে জানান তিনি। বললেন, ‘বসুন্ধরার অ্যাপ্রোচটা আমার ভালো লেগেছে। এ জন্যই করছি গান। এর চেয়ে বড় কোনো, অন্য কোনো কারণ নেই।’

আরও পড়ুন: মদিনায় শাহবাজ বিরোধী শ্লোগান

কেবল একটি নয়, ঈদের পর আরও কয়েকটি গানও প্রকাশ হবে বলে জানান জেমস। এরপর সবগুলো গান একসঙ্গে অ্যালবাম আকারে প্রকাশিত হবে। আপাতত চাঁদরাতের চমকটার জন্য অপেক্ষায় সবাই।

জানা গেছে, গানটির কথা লেখার পাশাপাশি সুরও করেছেন জেমস। এর ভিডিওচিত্রে তিনি অংশ নিয়েছেন। তবে এখনই গানের নাম জানাতে চাইছেন না সংশ্লিষ্টরা। ওটা চাঁদরাতেই জানানো হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা